বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

লোকসভা ভোট: রেকর্ড করলো কাশ্মীরের বারামুলা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৪ পূর্বাহ্ন, ২১শে মে ২০২৪

#

ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম পর্বে রেকর্ড করল কাশ্মীরের বারামুলা। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে ৫৯.৪৯ শতাংশ ভোট পড়েছে। বারামুলায় গত চার দশকে কখনো এত ভোট পড়েনি। ১৯৮৪ সালের পর এটি সর্বোচ্চ।

১৯৯৬ সালে এ নির্বাচনী এলাকায় ভোট প্রদানের হার ছিল ৫০ শতাংশ। আর ২০১৯ সালে মাত্র ৩৪ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন।

এবার এই কেন্দ্র থেকে লড়ছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন জোকেপিডিপির ফৈয়াজ আহমেদ মির এবং জেকেওপির সাজ্জাদ লোন।

বিজেপি কোনো প্রার্থী দেয়নি। কংগ্রেস ওমরকে সমর্থন করছে।

লাদাখে ৬৭ শতাংশ ভোট

অন্যদিকে লাদাখে স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৭ শতাংশের বেশি। মুখ্য নির্বাচন কর্মকর্তা তখন বলেন, প্রচুর মানুষ এখনো লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন।

তার আশা, শেষ পর্যন্ত ভোটের হার ৭৫ শতাংশের কাছাকাছি গিয়ে দাঁড়াবে।

লাদাখে ৬৬ দিন ধরে আন্দোলন করা পরিবেশকর্মী সোনম ওয়াংচুক তার ভোট দিয়ে বলেছেন, ‘গণতন্ত্রে অবাধ ও শান্তিপূর্ণ ভোট খুবই জরুরি।’

পশ্চিমবঙ্গে ভোটের হার

এদিকে পশ্চিমবঙ্গের সাতটি কেন্দ্রে এদিন বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ছিল ৭৩ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে আরামবাগে, প্রায় ৭৭ শতাংশ। তার পরই আছে বনগাঁও, প্রায় ৭৬ শতাংশ।

কমিশনে জমা পড়া অভিযোগের তালিকাতেও এক নম্বরে পশ্চিমবঙ্গ। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এক হাজার ৯১৩টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে দল হিসেবে সবচেয়ে বেশি করেছে সিপিএম, মোট ২৪৫টি।

ওআ/

ভোটগ্রহণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250