বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বরিশালে ভোক্তার অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ৭ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ই মে) সকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী, বরিশাল জেলার সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রানী দাস এই অভিযান পরিচালনা করেন।

এসময় উপজেলা সদরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে শান্তি রঞ্জন মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় সাকিল ফার্মেসিকে ৩ হাজার টাকা, রায় মেডিকেলকে ৪ হাজার টাকা, প্রমিলা ফার্মেসিকে ৪ হাজার টাকা, পলাশ মেডিকেল হলকে ১ হাজার টাকা, অসীম মেডিসিন হাউজকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরো পড়ুন: চোরের ভয়ে মোটরসাইকেলে হ্যান্ডকাপ লাগালো পুলিশ!

ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যে তালিকা না থাকার অপরাধে মুদি দোকানের মালিক মানিক দাসকে ১ হাজার টাকা, মামুন ফল ভাণ্ডারকে ২ হাজার টাকা, দীপক বৈরাগীকে ২ হাজার টাকাসহ নয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন থানার এসআই মনিরুজ্জামান, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এইচআ/  

জরিমানা ভোক্তার অভিযান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250