বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

পুতিনকে অভিনন্দন জানালো চীন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

নির্বাচনে বিপুল জয়ী হওয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সোমবার (১৮ই মার্চ) অভিনন্দন জানিয়েছে চীন।

এক সংবাদ সম্মেলনে রাশিয়ার ভোটের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘এ জয়ে চীন রাশিয়াকে অভিনন্দন জানাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘চীন এবং রাশিয়া নতুন যুগে একে অপরের বৃহত্তম প্রতিবেশী এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার দেশ।’

আরো পড়ুন: মুসলিমদের নিরাপত্তায় ব্রিটিশ সরকারের দেড় হাজার কোটির তহবিল ঘোষণা

এই বছর দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বছর পালনের কথা উল্লেখ করে লিন বলেন,‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রেসিডেন্ট পুতিনের কৌশলগত দিকনির্দেশনায় চীন-রাশিয়া সম্পর্ক এগিয়ে চলা অব্যাহত থাকবে।’ 

সূত্র: এএফপি

এইচআ/ 

চীন অভিনন্দন বার্তা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250