শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

একদিনের ব্যবধানে কমেছে করোনা শনাক্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে কারও মৃত্যু হয়নি। আজ শুক্রবার (১১ই জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছেন তিনজন। গতকাল ২৮১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

চলতি বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৩৭ জনের। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬৭৫ জনের। চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫ জনের। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৩ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর মৃত্যু হওয়া রোগীদের মধ্যে ঢাকায় ৯ জন, চট্টগ্রামে ১০, খুলনায় চার ও সিলেটে দু'জন রয়েছেন। দেশে ২০২০ সালে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ৩৪ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করে ২০ লাখ ৫২ হাজার ২২০ রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৪ জনের।

করোনাভাইরাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250