বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

আমেরিকাকে নিজের ঘর সামলাতে বললেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ২রা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

আমেরিকাকে তাদের নিজ ঘর সামলানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তারা (আমেরিকা) আমাদের মানবাধিকারের ছবক দিতে আসে। অথচ প্রতিনিয়ত তাদের দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। ঘরে ঢুকে মায়ের সামনে ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলি করে একেবারে সাধারণ নিরীহ মানুষগুলোকে হত্যা করা হচ্ছে। এটাও তো তাদের দেখা উচিত। নিজের ঘর আগে সামলানো উচিত। 

বৃহস্পতিবার (২রা মে) গণভবনে থাইল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমেরিকায় বিভিন্ন স্কুল, শপিং মল ও রেস্টুরেন্টে অনবরত গুলি হচ্ছে, আর মানুষ মারা যাচ্ছে। এমন কোনো দিন নেই, সে দেশে গুলি করে মানুষ মারা হচ্ছে না। তাদের সে দিকে নজর দেওয়া উচিত।

আরো বলুন: মিল্টন সমাদ্দারকে রিমান্ডে নিয়ে সব অপকর্ম বের করবো : হারুন

আমেরিকায় বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ করে তিনি বলেন, এর আগেও আমাদের বাংলাদেশি কয়েকজনকে হত্যা করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি এবং বিচার করে তারা আমাকে জানিয়েছে। আমাদের যেটুকু করার সেটা আমরা করে যাচ্ছি। প্রতিবাদ শুধু এখানেই না, আমেরিকায় বসেও প্রতিবাদ জানানো হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, প্যালেস্টাইনে গণহত্যার প্রতিবাদ করছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। সেখানে কীভাবে একজন অধ্যাপককে মাটিতে ফেলে দিয়ে হ্যান্ডকাপ পরানো হলো। গ্রেফতার করা হলো। আবার তারা বলে এগুলো নাকি গণতন্ত্রের অংশ!

এইচআ/ আই.কে.জে/ 

আমেরিকা মানবাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250