বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ঘূর্ণিঝড়ে যাদের বাড়িঘর ভেঙেছে তাদের ঘর করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ৩০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের নতুন ঘর করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার ক্ষতিপূরণে সার-বীজ দেওয়া থেকে সব ধরনের সহায়তা করা হবে।

বৃহস্পতিবার (৩০শে মে) দুপুরে কলাপাড়ায় মোজহারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

ঘূর্ণিঝড় রিমালে উপকূলীয় জেলা পটুয়াখালীতে ক্ষয়ক্ষতি দেখতে এবং ত্রাণসামগ্রী বিতরণ করতে যান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার এসেছে বলেই এই উপকূলীয় অঞ্চলে শান্তি এসেছে। অনেকেই ক্ষমতায় ছিল কিন্তু কেউ তা পারেনি। এই অঞ্চলের বাংলাদেশের কেউ ভূমিহীন থাকবে না। উপকূলীয় অঞ্চলে সবাইকে ঘর করে দিয়েছি। ঘূর্ণিঝড়ে আমাদের দেওয়া কোনো বাড়ি নষ্ট হয়নি। 

আরো পড়ুন: রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে। ক্ষমতায় আসার পর থেকেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে সরকার। উপকূলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবনযুদ্ধে লিপ্ত হয়। প্রাকৃতিক দুর্যোগ আসবেই, সেটাকে মোকাবিলা করে মানুষের জীবনমান রক্ষা করাই আমাদের লক্ষ্য এবং সেটাই আমরা করে যাচ্ছি।

দেশের মানুষের জন্য আওয়ামী লীগ সব সময় নিবেদিতপ্রাণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা আপনাদের সঙ্গে থাকব, যা যা করা দরকার আমি করে দেব।

বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২ হাজার লোকদের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। এসময় তার সফরসঙ্গী হিসেবে সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এইচআ/ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রিমাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250