মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

দুই ছাত্র উপদেষ্টা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ২৫শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি যে দুজন উপদেষ্টার পদত্যাগের কথা বলেছেন, তারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে এ সরকারের প্রতিনিধিত্ব করছেন। তারা এনসিপির প্রতিনিধি হিসেবে এ সরকারে নেই। 

আজ রোববার (২৫শে মে) অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ প্রসঙ্গে বিএনপির মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের এ কথা জানান হাসনাত আবদুল্লাহ। 

এদিকে আজ সকালে এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার পথসভা কর্মসূচি শুরু হওয়ার আগে নগরের দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে সাংবাদিকদের হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা জানিয়েছি যে দুজন ছাত্র উপদেষ্টা সরকারে রয়েছে, তারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে রয়েছেন। সুতরাং এ বিষয়কে প্রাধান্য দিয়ে তাদের সম্মানহানি যেন না হয়। প্রতিনিয়ত তাদের (দুই ছাত্র উপদেষ্টা) যেভাবে এনসিপির সঙ্গে যুক্ত করা হচ্ছে, আমরা সে বিষয়ের নিন্দা জানিয়েছি।’

হাসনাত আরও বলেন, ‘পলিসির জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। আবার যখন সংকট আসে, তখন বিভেদ কাটিয়ে উঠে আমরা ঐক্যবদ্ধ হই। এটাই হচ্ছে আমাদের জাতীয় চরিত্র। ফলে পলিসির জায়গা থেকে বিভেদ-মতপার্থক্য, এ বিষয়গুলো যেমন চলমান রয়েছে, আবার জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ ছাড়া পথসভার বিষয়ে হাসনাত বলেন, ‘বিচার, সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে আমরা কী ভাবছি, তা মানুষকে জানানোর জন্য এই কর্মসূচি। একই সঙ্গে মানুষ কী ভাবছে, তা–ও আমরা জানার চেষ্টা করছি। 

আর সংস্কার, নতুন সংবিধান, গণপরিষদ ও আইনসভা নির্বাচন এবং আহত ও শহীদ পরিবারে পুনর্বাসন—এসব বিষয় আমরা গতকাল প্রধান উপদেষ্টার কাছে জানিয়েছি। 

এদিকে আজ রোববার দিনব্যাপী চট্টগ্রামের কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারী, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীতে পথসভা করবে এনসিপি। এতে হাসনাত আবদুল্লাহ ছাড়াও উপস্থিত আছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক প্রমুখ।

আরএইচ/

বিএনপি উপদেষ্টা আসিফ মাহমুদ মাহফুজ আলম হাসনাত আবদুল্লাহ এনসিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250