মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

যেসব দেশে রোজা শুরু মঙ্গলবার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৬ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৪

#

প্রতীকী ছবি

পবিত্র রমজান কবে শুরু হবে এ নিয়ে মুসলিম ও আরব বিশ্বে চলছে হিসাব-নিকাশ। সৌদি আরব ও আরব আমিরাতে রোজা কবে থেকে শুরু হতে পারে তা জানার জন্য বাসিন্দাদের আজ রোববার (১০ই মার্চ) চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। 

তবে বেশকিছু দেশ ইতোমধ্যেই পবিত্র রমজানের তারিখ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে- অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও ইন্দোনেশিয়া।

অস্ট্রেলিয়ার গ্রান্ড মুফতি, করপোরেশন ফেডারেল কাউন্সিল অব ইমাম, অস্ট্রেলিয়ান ফতোয়াহ কাউন্সিল এবং শরীয়াহ বিভাগ জানিয়েছে সোমবার (১১ই মার্চ) শাবান মাস শেষ হচ্ছে এবং মঙ্গলবার (১২ই মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। ভৌগলিক অবস্থান এবং চাঁদ ওঠার কারণে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে রোজার তারিখ ঘোষণা করে থাকে।

অস্ট্রেলিয়া পূর্ব গোলার্ধে অবস্থিত এবং অন্যান্য দেশের তুলনায় সময়ের দিক দিয়ে এগিয়ে দেশটি। এজন্য পশ্চিম গোলার্ধে যেসব দেশ রয়েছে সেগুলোর তুলনায় আগে অস্ট্রেলিয়ায় ইসলামিক চন্দ্র মাস শুরু হয়।

আরও পড়ুন: রোজার তারিখ ঘোষণা করলো আমেরিকা ও অস্ট্রেলিয়া

পবিত্র রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ব্রুনাইও। দেশটিতে মঙ্গলবার (১২ মার্চ) থেকে পবিত্র রমজান শুরু হবে। 

মালয়েশিয়া সম্ভব্য রোজা শুরু তারিখ ১২ই মার্চ নির্ধারণ করেছে। কারণ বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। অন্যদিকে ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে- সোমবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে হিসেবে ১২ই মার্চ মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। 

পবিত্র রমজান হিজরি সনের নবমতম মাস। রমজানে বিশ্বের মুসলিমরা আল্লাহর নৈকট্য অর্জন এবং তার হুকুম পালনের জন্য ফজরের নামাজের পূর্ব থেকে শুরু করে মাগরিবের নামাজ পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকে।

সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস

এসকে/ 


পবিত্র রমজান রোজা শুরু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250