বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

তফশিল ঘোষণা কবে জানালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ শনিবার (২৯শে নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

গণভোট সম্পর্কে এখনো তেমন প্রচারণা শুরু হয়নি উল্লেখ করে সিইসি বলেন, সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে জনগণকে ভোটের ব্যাপারে ব্যাপক প্রচারণা চালাবে। এ জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে। 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, আগে কখনোই পরিস্থিতি খুব ভালো ছিল না, তবে এখন আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। অতীতে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে, তবে সেগুলো বিচ্ছিন্ন। পরিস্থিতি আরও ভালো হবে। 

মক ভোটিং প্রসঙ্গে সিইসি বলেন, আইডিয়াল পরিস্থিতিতে নির্বাচন করাতে হলে কী ধরনের পরিবেশ প্রয়োজন, তা পর্যবেক্ষণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৫ বছরে অনেকেই ভোটদানের প্রক্রিয়া কাছ থেকে দেখেননি। তাই জনগণকে প্রক্রিয়াটি দেখানো এবং শেখানোর জন্যই মক ভোটিং অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি দুই ধরনের ব্যালট ব্যবহারে কত সময় লাগে, সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

জে.এস/

সিইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250