বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

গোল্ডেন ভিসার প্রক্রিয়া সহজ করল দুবাই

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্পদ কেনার মাধ্যমে গোল্ডেন ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করে দিয়েছে দুবাই। আগে নিয়ম ছিল— যারা সম্পদ (ফ্ল্যাট বা প্লট) কেনার মাধ্যমে এই ভিসা পেতে চান— তাদের সম্পদের মূল্যের ১ মিলিয়ন দিরহাম ডাউন পেমেন্ট (অগ্রীম) দিতে হবে। তবে সেই নিয়ম পরিবর্তন হয়েছে। রিয়েল স্টেট খাতের বিনিয়োগকারীদের এখন আর এই নিয়ম মানতে হবে না।

মধ্যপ্রাচ্যভিত্তিক এক সংবাদমাধ্যম বুধবার (২৪শে জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, যদি সম্পদের মূল্য ২ মিলিয়ন দিরহামের বেশি হয় এবং মালিকরা কিস্তি অথবা মর্গেজের মাধ্যমে সেটি কিনে থাকেন; তাহলে তারাও ১০ বছর মেয়াদী গোল্ডেন ভিসার আবেদন করতে পারবেন। তারা সম্পদের মূল্যের কতটুকু পরিশোধ করেছেন; ভিসা প্রদানের ক্ষেত্রে সেটি আর বিবেচনা করা হবে না।

যারা কিস্তি বা মর্গেজের মাধ্যমে সম্পদ ক্রয় করবেন তারা শুধুমাত্র ডেভেলপারের সঙ্গে চুক্তির কাগজ, ব্যাংকের মর্গেজের কাগজ, পাসপোর্টের কপি এবং ছবি দিয়েই ভিসার আবেদন করতে পারবেন।

যে ব্যক্তিরা দুবাইয়ের গোল্ডেন ভিসা পাবেন তারা চাইলে তাদের স্বামী/স্ত্রী, সন্তান, বাবা-মাকে স্পন্সর করতে পারবেন। এরমাধ্যমে তার পরিবারের সদস্যরাও গোল্ডেন ভিসা পেতে পারেন।

আরও পড়ুন: ভিসা ছাড়াই যে ৪২ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

এদিকে আরব আমিরাতের প্রাণকেন্দ্র দুবাইসহ অন্যান্য অঞ্চলগুলোতে গত কয়েক বছর ধরে সম্পদের পরিমাণ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ২০২৩ সালে সেখানে উচ্চমূল্যে ফ্ল্যাট ও প্লট বিক্রি হয়েছে।

বাংলাদেশি অর্থে ২ মিলিয়ন বা ২০ লাখ দিরহামের মূল্য প্রায় ৬ কোটি টাকা।

সূত্র: খালিজ টাইমস

এসকে/ 

ভিসা দুবাই গোল্ডেন ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250