বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

গুলশান-বনানীর পানিতে আর ভর্তুকি দেবে না ওয়াসা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাজধানীর অভিজাত এলাকায় এবং বস্তি এলাকায় আর একই দামে ঢাকা ওয়াসা পানি সরবরাহ করবে না বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। তিনি বলেন, ‘আমাদের মধ্যে কেউ কেউ আছেন অনেক ধনী। বারিধারার দুই রুমের অ্যাপার্টমেন্টের ভাড়া দেন মাসে দেড় লাখ টাকা। অন্যদিকে খিলগাঁওয়ে দুই রুমের একটা বাসার ভাড়া ২০ হাজার টাকা। ২০ হাজার টাকা যিনি ভাড়া দেন আর এক লাখ ৫০ হাজার টাকা যিনি ভাড়া দেন, তারা একই দামে পানি খান। এটা কী করে সম্ভব? তাহলে তো বিত্তবানদের কাছে পানির মূল্যই নেই। বিত্তবানদের কেন ভর্তুকি দিয়ে পানি খাওয়াবে সরকার? এজন্য আমরা ‘এরিয়া অ্যান্ড ক্যাপাসিটি’ ভিত্তিক পানির মূল্য নির্ধারণ করতে চাই। টার্গেট আছে জুলাই থেকে কার্যকর করা। যদিও সফটওয়্যার এখনো প্রস্তুত হয়নি।’

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে ওয়াসা।

আই.কে.জে/ 

ঢাকা ওয়াসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250