বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

শাহরুখের ওপর রেগে কেন চড় মারতে চেয়েছিলেন জয়া বচ্চন?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৮ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম দুই গুরুত্বপূর্ণ দুই নাম শাহরুখ খান এবং ঐশ্বর্য রাই বচ্চন। পর্দায় তাদের রসায়ন যে দর্শকের দারুণ পছন্দ তার প্রমাণ ছিল 'জোশ', 'মহব্বতেঁ' এবং দেবদাস। কিন্তু এই জনপ্রিয় জুটির ব্যক্তিগত জীবনে এমন একটি বিষয় ঘটেছিল যার ফলে ছেদ পড়েছিল তাদের বন্ধুত্বের সম্পর্কে। জল এতদূর গড়িয়েছিল যে ঐশ্বরিয়ার শাশুড়ি তথা বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন চড় মারতে চেয়েছিলেন শাহরুখকে! শুধু তাই নয়, এক সাক্ষাৎকারে সরাসরি তার সেই ইচ্ছে প্রকাশ করে ফেলেন জয়া বচ্চন। 

শাহরুখ-ঐশ্বরিয়ার ঝামেলার বিষয়ে কেউই প্রকাশ্যে তেমনভাবে মুখ না খুললেও বহু গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশ্য ঐশ্বরিয়া এ প্রসঙ্গে একবার জানিয়েছিলেন, এই ঝামেলার ফলে 'বীর জারা', 'চলতে চলতে'-এর মতো শাহরুখের একাধিক ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল তাকে!

আরও পড়ুন: পুলিশের হাতে আটক নেহা! প্রকাশ্যে এলো আসল ঘটনা

পাল্টা জবাবে শাহরুখ অবশ্য কিছু বলেননি। তবে বচ্চন পরিবারের সঙ্গে সেই সময়ে তার সম্পর্ক এসে ঠেকেছিল তলানিতে। যে কারণে ২০০৮ সালে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে জয়া বচ্চন কাটা জবাবে সরাসরি বলেছিলেন, ‘অবশ্যই। শাহরুখের উপর রেগে রয়েছি আমি। ওর সঙ্গে কখনও  এই বিষয়ে কথা বলার সুযোগ হয়নি। কিন্তু অবশ্যই বলব। যদি ওকে আমি বাড়িতে পেতাম, তাহলে কষিয়ে একটা চড় মারতাম। ঠিক যেমনভাবে আমি আমার ছেলেকেও মারতাম ও যদি এমন কিছু করত।’ অবশ্য কথাশেষে জয়া শাহরুখের প্রতি তার স্নেহর কথাও বলেছিলেন, বচ্চনপত্নী যোগ করেন- ‘ওর প্রতি আমার দুর্বলতা রয়েছে, এটাও ঠিক।’

অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে ঐশ্বরিয়ার সাথে পুরোনো দিনের মতোই বন্ধুত্বের সম্পর্ক কিং খানের। 

এসি/ আই.কে.জে

জয়া বচ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250