বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত

‘খান’ পদবী পাল্টে ফেললেন রোজা, মুছলেন তাহসানের ছবি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪৮ পূর্বাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঠিক এক বছর আগে সবাইকে চমকে দিয়ে বিয়ের খবর জানান জনপ্রিয় গায়ক ও অভিনয়শিল্পী তাহসান রহমান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের সঙ্গে তার বিয়ে নিয়ে সে সময় বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে টানা কয়েক দিন ট্রেন্ডিংয়ে ছিল তাহসানের বিয়ের খবর। তবে বছর না ঘুরতেই এলো বিচ্ছেদের সংবাদ।

সম্প্রতি তাহসান জানিয়েছেন রোজার সঙ্গে আর তিনি থাকছেন না। দুজনে আলাদা থাকছেন। ভক্তরা এই দুঃসংবাদ যেমন পেয়ে আহত হয়েছিলেন তেমনই আশায় বুকও বাঁধছিলেন এই ভেবে যে রোজার দিক থেকে এখনো তাহসানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ইচ্ছে রয়েছে। কেননা রোজার ইনস্টাগ্রামে তাহসানের ছবি তিনি সেভাবেই রেখে দিয়েছেন। দুজনের একত্রে অসংখ্য স্মৃতিময় ছবি রেখে দিয়েছিলেন অক্ষত ভাবে। একইসঙ্গে রোজা নিজের নামের সঙ্গে খান পদবী অক্ষুণ রেখেছিলেন।  

তবে দুজনের পথ যে আলাদা হয়ে গেছে সেটা আরো স্পষ্ট হলো। ইনস্টাগ্রাম থেকেও তাহসানকে মুছে ফেললেন রোজা। নিজের নামের সঙ্গে খান পদবী যুক্ত করেছিলেন। সেটাও মুছে ফেলেছেন। রোজার ইনস্টাগ্রাম ঘেঁটে দেখা গেল, কোথাও তাহসান নেই। ফলে এটা এখন আরো প্রকট যে সম্ভাবনার আশা ছিল তাও শেষ হয়ে গেল। রোজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম ছিল রোজা আহমেদ খান। সেখান থেকে ছেঁটে দিয়েছেন খান।

২০২৫ সালের ৪ঠা জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩রা আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। তারও দুই বছর আগে থেকে তারা আলাদা থাকছিলেন। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান। 

জে.এস/

রোজা আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250