বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে ভারত পৌঁছাল আফগান কিশোর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কৌতুহলবশত উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার কক্ষে ঢুকে আফগানিস্তান থেকে ভারত পৌঁছে গেছে এক কিশোর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (২১শে সেপ্টেম্বর) কেএএম এয়ারলাইন্সের আরকিউ-৪৪০১ ফ্লাইটে এ ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, কর্তৃপক্ষ জানিয়েছে, কৌতুহলবশত উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে ঢুকে পড়ে ১৩ বছর বয়সী ওই আফগান কিশোর। পরে, নির্ধারিত সময় সকাল ১১টায় (কাবুলের স্থানীয় সময়) ফ্লাইটটি দিল্লির উদ্দেশে রওনা হয়। দুই ঘণ্টার যাত্রা শেষে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।

পরে, বিমানবন্দরের নিরাপত্তা কক্ষে রিপোর্ট আসে, উড়োজাহাজটির আশপাশে ১৩ বছর বয়সী এক কিশোর ঘোরাঘুরি করছে। কেএনএম এয়ারলাইন্সের কর্মীরা তাকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কাছে হস্তান্তর করে।

জিজ্ঞাসাবাদে ওই কিশোর জানায়, সে আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা। কৌতুহলবশত সে কাবুল বিমানবন্দরে ঢোকে। এবং কোনোভাবে ওই উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে ঢুকে পড়ে। পরে, জিজ্ঞাসাবাদ শেষে তাকে ওই ফ্লাইটে করেই আবার কাবুল ফেরত পাঠানো হয়।

এ ঘটনার পর উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ার কক্ষে তল্লাশি চালানো হয়েছে। সেখানে, ছোটো লাল রঙের একটি স্পিকার ছাড়া আর কিছু পাওয়া যায়নি। তাই বিমানটিকে নিরাপদ বলে ঘোষণা করা হয়।

জে.এস/

আফগানিস্তান ভারত উড়োজাহাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250