শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

নাটোরে শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নাটোরে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে হযরত আলী নামের এক প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

সোমবার (১৮ই নভেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত হযরত আলী বাগরুম মহল্লার মৃত হাবিবুর রহমানের ছেলে।

আরও পড়ুন: রাঙামাটিতে সাফজয়ীদের সংবর্ধনা ২৩শে নভেম্বর

আব্দুল কাদের মিয়া গণমাধ্যমকে জানান, ২০১৮ সালের ৮ই জুলাই বিকেলে ভুক্তভোগী শিশু প্রাইভেট পড়তে স্কুলে যায়। প্রাইভেট পড়া শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ওই শিশুকে প্রশ্ন দেখিয়ে দেওয়ার কথা বলে রেখে দিয়ে পরে ধর্ষণ করেন হযরত আলী। পরে ঘটনাটি কাউকে জানালে পরীক্ষায় ফেল করিয়ে দেবেন এবং হত্যার হুমকি দেয়। এরপর ১২ই জুলাই শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনা জানতে পারে পরিবারের সদস্যরা। এ ঘটনায় শিশুটির বাবা ওই শিক্ষককে অভিযুক্ত করে নাটোর সদর থানায় মামলা করেন। মামলার পরে হযরত আলীকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩১শে জুলাই অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করেন আদালত।

রায়ে জরিমানার ৫০ হাজার টাকা ভুক্তভোগীকে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন  রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের মিয়া।

এসি/কেবি

যাবজ্জীবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250