শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

গুচ্ছে আবেদনের সময় বাড়ছে!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ২৮শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০শে মে শুরু হওয়া দেশের গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের বিভাগ পছন্দক্রমসহ ভর্তি আবেদনের শেষ দিন মঙ্গলবার (২৮শে মে)। এদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দেশের বরিশাল খুলনা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা থেকে বিছিন্ন অবস্থায় আছে। এমতাবস্থায় যদি আবেদনের সময় বৃদ্ধি করা না হয় তাহলে অনেক শিক্ষার্থী আবেদন করতে না পারার সম্ভাবনা রয়েছে। 

বিজ্ঞান অনুষদে পরীক্ষা দেওয়া সাতক্ষীরার সাকিব গণমাধ্যকে বলেন, নানা কারণে প্রথম দিকে আবেদন করতে পারিনি। ভেবেছি শেষের দিকে গিয়ে আবেদন করবো। কিন্তু ঘূর্ণিঝড় রেমেলের কারণে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা থেকে বিছিন্ন আছি। এদিকে মঙ্গলবার আবেদনের শেষ দিন। এখন যদি আবেদনের সময় বৃদ্ধি না হয় তাহলে হয়তো আমার আবেদন করা সম্ভব হবে না।

প্রাকৃতিক দুর্যোগের কথা বিবেচনা করে বিষয় চয়েজ আবেদনের সময় বাড়ানো যেতে পারে বলে মনে করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান। তিনি গণমাধ্যমকে জানান, ঘূর্ণিঝড় রেমেল দেশের বৃহৎ একটি অঞ্চলে আঘাত হেনেছে। এই অঞ্চলের মানুষের ইতোমধ্যে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হয়ে আছে। আশাকরি গুচ্ছের সমন্বয় কমিটি বিষয়টি বিবেচনা করে দেখবেন। 

আরো পড়ুন: বৃত্তিমূলক ও কর্মসংশ্লিষ্ট উচ্চশিক্ষায় কানাডা ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে

এই বিষয়ে গুচ্ছ সমন্বয় কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, এই দুর্যোগের বিষয়টি আমাদের মাথায় আছে। শিক্ষার্থীরা যেন আবেদন করতে পারে আমরা সেটার ব্যবস্থা গ্রহণ করবো। 

এর আগে এ ইউনিট (বিজ্ঞান) অনুষদের পরীক্ষা ২৭শে এপ্রিল, বি ইউনিট (মানবিক) অনুষদের পরীক্ষা ৩রা মে ও সি ইউনিট (বাণিজ্য) অনুষদের পরীক্ষা ১০ই এপ্রিল অনুষ্ঠিত হয়।

এইচআ/ 


গুচ্ছের ভর্তি পছন্দক্রম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250