মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র চুক্তি সৌদি আরবের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ অপরাহ্ন, ১৩ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকা ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। চুক্তির আওতায় আমেরিকা সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় ১৪২ বিলিয়ন ডলার।

হোয়াইট হাউস একে ‘ইতিহাসের বৃহত্তম প্রতিরক্ষা বিক্রয় চুক্তি’ হিসেবে আখ্যা দিয়েছে। চুক্তির আওতায় এক ডজনের বেশি আমেরিকা প্রতিরক্ষা কোম্পানি সৌদি আরবকে সর্বাধুনিক যুদ্ধ সরঞ্জাম ও সামরিক সেবা দেবে। খবর বিবিসির।

চুক্তির অংশ হিসেবে রিয়াদে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে অংশ নেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। দুই নেতা সামরিক, জ্বালানি, খনিজ সম্পদ ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হন।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি আরও কয়েকটি ‘রূপান্তরমূলক বিনিয়োগ চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে, যার মোট মূল্য ৬০০ বিলিয়ন ডলারের কাছাকাছি। এর মধ্যে রয়েছে প্রযুক্তি, শক্তি ও খনিশিল্প খাতে বেশ কয়েকটি বড় ধরনের চুক্তি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গুগল, এনভিডিয়া, আমাজন, ওপেনএআই, টেসলা ও বোয়িংয়ের শীর্ষ নির্বাহীদের উপস্থিতি বিশ্বজুড়ে আগ্রহের জন্ম দিয়েছে।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প যুবরাজ সালমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘আমাদের দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে।’

বিশ্লেষকরা মনে করছেন, এ চুক্তির মাধ্যমে আমেরিকা সৌদি আরবের সঙ্গে তার কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে।

এইচ.এস/

অস্ত্র চুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250