বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বৃষ্টির প্রার্থনায় কুড়িগ্রামে বিশেষ নামাজ, অঝোরে কাঁদলেন মুসল্লিরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রখর রোদ, প্রচণ্ড তাপদাহ এবং লাগাতার খরা থেকে বাঁচতে এক পশলা বৃষ্টির আবেদন এখন জনমনে। এই আশায় দুই রাকাত বিশেষ নামাজ আদায় করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৫শে এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে দুই শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হয়ে এ বিশেষ নামাজে আদায় করেন।

নামাজ শেষে প্রখর রোদের মধ্যে মোনাজাতে কান্নাজড়িত কণ্ঠে তারা ক্ষমা প্রার্থনা করে এই অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টির জন্য ফরিয়াদ জানান। মোনাজাত পরিচালনা করেন ফুলবাড়ী কাচারী মাঠ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক।

আরো পড়ুন: এবার হাতিয়ায় দেখা মিললো বিষধর ‘ইয়েলো-বেলিড সি স্নেক’ 

অন্যদিকে একই সময়ে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী ঈদগাহ মাঠ ও কাশিপুর ইউনিয়নের গংগাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসতিকার নামাজ আদায় ও মোনাজাত পরিচালনা করা হয়।

নামাজে অংশ নেওয়া মুসল্লি রফিকুল ইসলাম, আবুবক্কর সিদ্দিক ও দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ২৫ বছর আগে একবার এরকম দাবদাহ দেখেছি। ২৫ বছর পর আবারও সেই পরিস্থিতি দেখছি। বৃষ্টি না হওয়ায় ফসল পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। রোদের তাপে দিনে ঘর থেকে বের হওয়া দুষ্কর হয়ে পড়েছে। সে জন্য সবাই মিলে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি। আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন।

এইচআ/  


নামাজ বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250