রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ

জুঁইয়ের কণ্ঠে ছয় ফোক গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ১১ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইসরাত জাহান জুঁই এই প্রজন্মের জনপ্রিয় ফোকশিল্পী। ইতিমধ্যেই তার নিজের ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’-এ প্রকাশ করেছেন নিজের গাওয়া বেশ কিছু গান। সম্প্রতি তিনি প্রকাশ করলেন নিজের কণ্ঠের ছয়টি প্রচলিত ফোক গান। গানগুলো হচ্ছে ‘তোমরা আমায় কী বুঝাইবা’, ‘কেন হলো দেখারে’, ‘কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে’, ‘প্রাণের জ্বালা’, ‘ভালোবাসা এমন কেন’ এবং ‘ওরে চিকন কালা’।

প্রকাশিত ছয় গান নিয়ে জুঁই বলেন, ‘আমি মূলত ফোক গানের শিল্পী। সব সময় ফোক গান গাই। মা, মাটি আর দেশের গান গাইতেই আমার বেশি ভালো লাগে। এরই মধ্যে ইউটিউব চ্যানেলে আমার কণ্ঠের ছয়টি প্রচলিত ফোক গান প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। এখনো যে ফোক গানের প্রতি মানুষের আগ্রহ আছে, ভালো লাগা আছে—এটা আমাকে ভীষণ আনন্দ দেয়।’

জুঁইয়ের গাওয়া প্রথম প্রকাশিত মৌলিক গান ছিল ‘তুমি বুঝলা না’। তার গাওয়া আরও কিছু গান হলো ‘মিরপুর এক্সপ্রেস’, ‘শেষ পাখি’, ‘দুষ্টু মেয়ে’, ‘ষোলোকলা’, ‘মরার কোকিলে’, ‘ভাগ্যে ছিলি না’, ‘বন্ধু বড় মায়া লাগাইছে’, ‘প্রেমের হাওয়া’, ‘তুমি কারে পাইয়া সুখী’, ‘পিরিত মধুর যন্ত্রণা’ ইত্যাদি।

জে.এস/

সংগীতশিল্পী ইসরাত জাহান জুঁই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250