বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

তিন-চারটা বিয়ে নিয়ে সমাজের চোখরাঙানি যায়-আসে না: শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় টালিউড ইন্ডাস্ট্রিতে ২৭ বছর কাটিয়ে দিলেন। এই সময়ের মধ্যে বহুবার প্রেম ও তিন-চারটা বিয়ে ও বিচ্ছেদ নিয়ে আলোচনায় এসেছেন তিনি। তবে এসব বিষয় হাসিমুখে সামাল দিয়ে নিজের গতিতে এখনো ছুটে চলেছেন শ্রাবন্তী।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ‘নানা ঝামেলার মধ্যে নিজেকে শক্ত করে রাখতে হয়েছে। আমি মনে করি জীবন একটাই আর আমার জীবন, আমিই বাঁচব। আমার বিল কেউ ভরে দেবে না, বাড়ি-গাড়ির মাসিক কিস্তি কেউ ব্যাঙ্কে গিয়ে দিয়ে আসবে না। আমার ছেলেকেও কেউ মানুষ করবে না। আমিই করবো এগুলো। তার পাশাপাশি আমাকেও ভালো থাকতে হবে। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ, মা-বাবাকেও ধন্যবাদ যে আমি এ রকম একটা জীবন পেয়েছি। মা-বাবা যতদিন রয়েছেন তাদের সান্নিধ্যে রয়েছি। দর্শকের জন্য আরও ভালো কাজ করতে চাই, এটুকুই। বাকি কে কী বললো, আমার কিছু এসে-যায় না।’

অল্প বয়সে মা হওয়ার পর অভিনয়ও চালিয়ে গেছেন শ্রাবন্তী। ছেলে এখন বড় হয়েছে। বলা চলে, বন্ধু হয়েই তার সঙ্গে বেড়ে উঠছে ছেলে অভিমন্যু।

আরও পড়ুন: মাতৃভাষার চলচ্চিত্র উৎসব ২৩-২৪শে ফেব্রুয়ারি

শ্রাবন্তীর কথায়, “আমি তো ভাগ্যবান যে অল্প বয়সে মা হয়েছি। আমার ছেলের সঙ্গেই আমি বড় হয়েছি। ১৬ বছর বয়সে মা হয়েছি। তখন দশম থেকে একাদশ শ্রেণি। আজ আমার ছেলে আর আমি বন্ধু, ভাইবোনের মতো। এখন ও আমার অভিভাবক। আমি ওকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ নাম দিয়েছি। এত শাসন করে আমাকে! আমাকে বলে, ‘তোমার মধ্যে কোনোদিন পরিণতিবোধ আসবে না! শিশুই থেকে যাবে! আমি বলি, আমার এ রকমই ভালো লাগে।”

আপাতত বিয়ের সিদ্ধান্ত নেই বলে জানান শ্রাবন্তী। তিনি জানান, বর্তমানে বিয়ের কোনও পরিকল্পনা নেই তার। ভবিষ্যতে করবেন কিনা সেটাও ঠিক নেই। আপাতত জীবন উপভোগ করছেন তিনি।

প্রেমের প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, ‘সব সময় প্রেমে তো থাকি। কিন্তু সমস্যাটা হচ্ছে ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয় সকলে। সব কিছুতে আমার একটু সময় লাগে। প্রত্যেকের বাঁচার অধিকার রয়েছে। সে কিসে ভালো থাকবে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। তা না, তিন-চারটা বিয়ে, সমাজের কত চোখরাঙানি! আমার কিছু যায়-আসে না।’ 

সূত্র: আনন্দবাজার।

এসি/কেবি

শ্রাবন্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250