বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

রমজানে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সালমান এফ রহমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। 

তিনি বলেছেন, দেশে এখন ডলারের কোনো সংকট নেই। আসছে রমজানে কোন অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, ডলারের এখন কিন্তু ওই ধরনের সংকট নেই। কিছুদিন আগে ডলার পাওয়াই যাচ্ছিল না। এখন কিন্তু ডলার আছে। ডলারের কোন সংকট নেই।

রেটটা বেশি আছে, সেটা নিয়েও আমার ব্যাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা হয়েছে। তিনিও কিছু পদক্ষেপ নিয়েছেন। আশা করি দ্রুত সময়ের মধ্যে ডলারের রেট একটা জায়গায় দাঁড়াবে।

আসন্ন রমজানে অসাধু ব্যবসায়ীরা পণ্যমূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা যে কাজটা করে, তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকালই সংসদে আমার খাদ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। কয়েকদিনের মধ্যে উনি সারাদেশের ডিসি-এসপিদের ঢাকায় ডাকছেন। তাদেরকে উনি নির্দেশ দেবেন কীভাবে ব্যবস্থা নেওয়া হবে।

রমজান সুন্দরভাবেই শেষ হবে আশা প্রকাশ করে সালমান এফ রহমান বলেন, রমজানের আগে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার প্রশ্নগুলো হয়। আবার রমজান ইনশাল্লাহ খুব সুন্দরভাবেই শেষ হয়।

আরও পড়ুন: রমজানে কোনো জিনিসের অভাব হবে না: প্রধানমন্ত্রী

আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই রমজানও ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালভাবেই কাটাব। কোন সমস্যা হবে না। দোকানদাররা পণ্য যদি মজুতও করে, তাহলে সেটা যদি সে রমজানে না ছাড়ে তাহলে তো তার লোকসান হয়ে যাবে। ওই সময় যদি সে মালটা না ছাড়ে, তাহলে রমজানের পরে সেটা নষ্ট হয়ে যাবে। তাই তাকে বিক্রি করতেই হবে। তখন আর বেশি দাম নেওয়া যাবে না। তাই কোন সমস্যা হবে না।

সালমান এফ রহমান এ দিন রাজশাহীর বায়া এলাকায় আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ আয়োজিত ৩৪তম তাবলীগী ইজতেমা পরিদর্শনে আসেন। ইজতেমা ময়দানে যাওয়ার আগে আমচত্বর এলাকায় তিনি আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের মহতরাম আমীরে জামাআত অধ্যাপক ড. মুহম্মদ আসাদুল্লাহ আল গালিবের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান। সৌজন্য সাক্ষাৎ শেষে সংসদ সদস্য সালমান এফ রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এসকে/ 

সালমান এফ রহমান রমজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250