মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

যুদ্ধবিরতিতে আমেরিকার মধ্যস্থতা কেন স্বীকার করছে না ভারত?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ১৩ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্রধারী ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংকটে সর্বাত্মক যুদ্ধ বাঁধার আশঙ্কা তৈরি হয়। গত শনিবার ভারতের হামলার পাল্টা জবাবে পাকিস্তান হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন যে বিবদমান দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। খবর এএফপির।

এদিকে সামাজিক মাধ্যমে ট্রাম্পের পোস্টের প্রায় ঘণ্টাখানেক পর উভয় দেশ আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতির কথা জানান পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সংক্ষিপ্ত এক ঘোষণায় আমেরিকা বা অন্য কোনো দেশের মধ্যস্থতার কথা এড়িয়ে যান তিনি।

এ ছাড়া ট্রাম্প তার সামাজিক মাধ্যম  'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে বলেন, আমেরিকা এ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে। পরের দিন দেশ ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রশংসা করে ট্রাম্প বলেন, এ ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে আমেরিকা সাহায্য করতে পারায় আমরা গর্বিত। 

কাশ্মীর সমস্যার সমাধান খুঁজতে দুই প্রতিবেশীর সঙ্গে কাজ করার প্রস্তাব জানিয়ে  'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে ট্রাম্প বলেন, 'হাজার বছর' পর কাশ্মীর নিয়ে একটি সমাধান সম্ভব কিনা তা দেখতে আমি আপনাদের উভয়ের সঙ্গে কাজ করব।

আন্তর্জাতিক গণমাধ্যমে ভারত ও পাকিস্তানের চলমান সংকটের বিষয়ে বলা হয়েছে, শুধু আমেরিকাই নয়, উত্তেজনা কমাতে ৩০টির বেশি দেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে কথা বলেছে। এ ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও তার ভাষণে আমেরিকা ও চীনের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেও ভারতের প্রধানমন্ত্রী মধ্যস্ততার বিষয়টি এড়িয়ে যান।

তবে পাকিস্তানের সঙ্গে সংঘাতে তৃতীয় পক্ষের মধ্যস্থতার কথা ভারতের স্বীকার না করার পেছনে আছে পুরোনো ইতিহাস। ভারত চায় না কাশ্মীর ইস্যুতে তৃতীয় কোনো দেশ নাক গলাক। স্বভাবতই, সম্পূর্ণ কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে নয়াদিল্লি।

যদিও ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা নিয়ে প্রথম নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, এ সংঘাত খুব দ্রুত পারমাণবিক যুদ্ধের দিকে ধাবিত হতে পারে বলে আমেরিকার কাছে তথ্য আসে। এ কারণে তাৎক্ষণিকভাবে সংঘাত থামাতে তৎপর হন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও পররষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ধারণা করা হচ্ছে, কাশ্মীর ইস্যুতে আমেরিকার মধ্যস্থতা মানতে ভারতের অস্বীকৃতির প্রধান ভিত্তি হলো সিমলা চুক্তি। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপটে ১৯৭২ সালে ভারত-পাকিস্তানের মধ্যে এই চুক্তি হয়। এই চুক্তিতে উভয় দেশ তাদের মতপার্থক্য শান্তিপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়।

তবে ভারতের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পেছেনে যে কারণই থাকুক, দেশের ভেতর রাজনৈতিক ঝড় সামলাতে মোদি সরকার যে তৃতীয়পক্ষের মধ্যস্থতার কথা স্বীকার করবেন না তা অনেকটাই নিশ্চিত।

আরএইচ/


ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তান মধ্যস্থতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250