রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ

ই-পাসপোর্ট বুকলেট ক্রয়ে সরকারের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ‘ই-পাসপোর্ট এবং স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার প্রবর্তন’ প্রকল্পের আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তেতে সরাসরি ই-পাসপোর্ট পুস্তিকা ক্রয় এবং প্রশিক্ষণের নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাবটি উপস্থাপন করে, যার মোট মূল্য ১ হাজার ৬৯২ কোটি ৩২ লাখ টাকা। এতে জার্মানি ভিত্তিক ভেরিডোস জিএমবিএইচ শর্তাবলী পূরণকারী দরদাতা হওয়ার পর সরবরাহকারী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৮ই নভেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের এ বছরের ৪৬তম সভা থেকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা জানান, সরকারের লক্ষ্য প্রায় এক কোটি নতুন পাসপোর্ট ইস্যু করা, কারণ পাসপোর্টের চাহিদা বর্তমানে অনেক বেশি। একই সঙ্গে পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়াও দ্রুত করা হবে। এর পাশাপাশি আরও ৬৫ লাখ নথিপত্র পাসপোর্টের সঙ্গে সরবরাহ করা হবে।

কর্মকর্তারা জানান, এ ক্রয় দেশের ই-পাসপোর্ট ব্যবস্থা আরও শক্তিশালী করবে এবং পাসপোর্ট ইস্যু করার সক্ষমতা বৃদ্ধি করবে।

জে.এস/

ই-পাসপোর্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250