বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ডিসেম্বরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ শনিবার (১৮ই অক্টোবর) বিকেলে বরিশালে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

সিইসি গতকাল শুক্রবার সকালে বরিশালে পৌঁছান। তবে সেদিন তার কোনও কর্মসূচি ছিল না। আজ শনিবার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশাসন ও পুলিশের সঙ্গে নির্বাচন বিষয়ে একাধিক বৈঠক করেন।

সকালে নগরের কাশীপুর এলাকায় আঞ্চলিক নির্বাচন অফিসে বরিশাল বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তার সঙ্গে এবং বিকেলে বরিশাল সার্কিট হাউজে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন। এসব সভা শেষে সন্ধ্যার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। 

সিইসি বলেন, ‘দায়িত্বগ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী দেশের মানুষকে অনুকরণীয় একটি নির্বাচন উপহার দিতে চাই। প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তাদের এ বার্তা দিয়েছি। তারাও প্রতিশ্রুতি দিয়েছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা করণীয়, তারা সবকিছু করবেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। সরকারও বলেছে যে, তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির নির্বাচনে অংশ নেওয়ার কোনও সুযোগ নেই। কোনও গোয়েন্দা সংস্থা কিংবা কারো কোনও প্রেসক্রিপশন নয়, আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সবাইকে সঙ্গে নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব।

এ এম এম নাসির উদ্দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250