রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ *** তারকারা কে কোথায় আছেন ঈদের ছুটিতে *** পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে *** গ্যাস-সংকটে রান্না বন্ধ, ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা *** নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান *** কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান *** ঈদে মুক্তি পেল ৫ সিনেমা, সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’ *** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

আদালতে হাজিরা দিয়ে জামিন পেলেন নুসরাত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিম বঙ্গের আলিপুর নিম্ন আদালতে শনিবার (২০শে জানুয়ারি) হাজিরা দিয়েছেন সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান। ফ্ল্যাট প্রতারণার ঘটনায় করা মামলায়  তিনি আদালতে হাজিরা দেন।  

এর আগে আদালতে সশরীরে হাজিরা দিতে না চেয়ে আলিপুর জজ কোর্টে আবেদন করেছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত। সেই আবেদন খারিজ করে দিয়ে আদালতে হাজির হতে নির্দেশ বহাল রাখেন বিচারক। 

আলিপুর আদালত সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ফ্ল্যাট প্রতারণার মামলায় এদিন ৪ হাজার টাকার সিকিউরিটি বন্ডে জামিন নিয়েছেন নুসরাত।

আরো পড়ুন: রাশমিকার ডিপফেক ভিডিও, প্রধান আসামি গ্রেপ্তার

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ সংস্থার ডিরেক্টর ছিলেন নুসরাত। তখন ফ্ল্যাট দেওয়ার নাম করে অবসরপ্রাপ্ত ৪২৯ জন ব্যাংক কর্মীর কাছে টাকা তোলে সেই সংস্থাটি। 

প্রত্যেকের কাজ থেকে সাড়ে পাঁচ লাখ করে টাকা নেওয়া হয়। মোট ২৩ কোটি টাকা তোলা হয়েছিল বলে জানা গেছে। তবে সেই ফ্ল্যাট আজও তারা পাননি। এরপর নুসরাতের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই ব্যাংক কর্মীদের নিয়ে ইডির দপ্তরেও গিয়েছিলেন।

ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ ও ইডির গোয়েন্দারা। ফ্ল্যাট ‘প্রতারণা’র অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল সাংসদকে ডেকেও পাঠিয়েছিল ইডি। গত বছর সেপ্টেম্বরে সিজিও কমপ্লেক্সে নুসরাতকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

জিজ্ঞাসাবাদের ঠিক পরপরই কলকাতা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন ডাকেন নুসরাত। তিনি জানান, অভিযোগ ওঠার অনেক আগেই তিনি সংশ্লিষ্ট সংস্থা ছেড়ে দিয়েছিলেন। এছাড়াও তিনি জানান, কয়েক কোটি টাকা তিনি সংশ্লিষ্ট কোম্পানি থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণের টাকা তিনি কড়ায়-গণ্ডায় শোধও করে দিয়েছেন।

এসি/ আই.কে,জে/


আদালত নুসরাত জামিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250