শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রেমিকাকে রোনালদোর দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রয়েছে গোপন বার্তা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৫

#

জর্জিনাকে দেওয়া রোনালদোর এই আংটির দাম ৬১ কোটি টাকা। ছবি: এএফপি

জর্জিনা রদ্রিগেজকে ক্রিস্টিয়ানো রোনালদো চেনেন প্রায় ১০ বছর ধরে। গত এক দশকে তাদের নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। দীর্ঘ সময়ের পরিচিত প্রেমিকাকে কদিন আগে রোনালদো বিয়ের প্রস্তাব দিয়েছেন। বাগদানের সময় যে আংটি রোনালদো উপহার দিয়েছেন, সেটা নিয়ে চলছে নানা কথাবার্তা।

জর্জিনার সঙ্গে রোনালদো বাগদান সেরেছেন দুই সপ্তাহ আগে। সে সময় রোনালদো একটি আংটি উপহার দিয়েছেন জর্জিনা। পর্তুগিজ ফরোয়ার্ডের কাছ থেকে উপহার পাওয়া আংটিটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বাগদানের সময় দেওয়া আংটির ওজন, দাম সম্পর্কে শোনা যায় অনেক রকম কথাবার্তা।

ব্রিটেনের বিখ্যাত ‘সেভেন্টি সেভেন ডায়মন্ডস’-এর ব্যবস্থাপনা পরিচালক টোবিয়াস কোরমাইন্ডের মতে, এই আংটির দাম ৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬১ কোটি টাকা। এমনকি এই আংটিতে একটি গোপন বার্তা রয়েছে বলে জানা গেছে।

রোনালদোর সেই আংটিটির ওজন সম্পর্কেও ধারণা দিয়েছেন টোবিয়াস। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য মিরর’কে ‘সেভেন্টি সেভেন ডায়মন্ডস’-এর ব্যবস্থাপনা পরিচালক গতকাল বলেছেন, ‘জর্জিনা রদ্রিগেজের আঙুলে পরিহিত এনগেজমেন্ট রিংটির ওজন আনুমানিক ৩৫ ক্যারেট। এটার দাম ৫ মিলিয়ন ডলার।

আংটিটি মনে করিয়ে দেয় বিখ্যাত ‘টেইলর-বার্টন ডায়মন্ড’-এর কথা। স্ত্রী এলিজাবেথ টেইলরকে রিচার্ড বার্টন এই আংটি ‍উপহার দিয়েছিলেন। সেটা ছিল ৬৯.৪২ ক্যারেটের নাশপাতি আকৃতির হীরা।’

জর্জিনাকে যে আংটি রোনালদো উপহার দিয়েছেন, সেখানে একটি গোপন বার্তা রয়েছে বলে মনে করেন টোবিয়াস। ‘দ্য মিরর’কে টোবিয়াস বলেন, ‘‘এই আংটির নকশা (জর্জিনাকে দেওয়া রোনালদোর আংটি) তাদের স্মৃতি, বর্তমানের প্রতিশ্রুতি ও ভবিষ্যতে একত্রে থাকার অঙ্গীকারের প্রতিফলন। এই আংটির মাধ্যমে বোঝা যায়, ‘তুমি আমার চিরন্তন, আমার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।’’

১১ই আগস্ট ইনস্টাগ্রামে জর্জিনার দেওয়া এক পোস্টে রোনালদো-জর্জিনার বাগদানের ব্যাপারে জানা যায়। উপহার পাওয়া আংটি পরে সেই হাত রেখেছিলেন রোনালদোর হাতের ওপর।

এ ছবি জর্জিনা পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন, ‘আমি রাজি। এ জীবন কেন, পরের জন্মেও তোমাকে চাই।’ বিয়ের আংটি থেকে আলাদা করতে ককটেল আংটি ডান হাতে পরা হয়। কিন্তু জর্জিনা আংটিটি পরেছিলেন বাঁ হাতে। বাগদান সম্পন্ন হলেও রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

জে.এস/

ক্রিস্টিয়ানো রোনালদো আংটি জর্জিনা রদ্রিগেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250