বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বন্যার্তদের পাশে অভিনেত্রী মাহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

ছোট পর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। মানবিক কাজে যুক্ত হতে প্রায়ই তাকে দেখা যায়। ২০২২ সালে সিলেটে বন্যার্তদের জন্য দিনরাত খেটেছেন। এবারও তিনি কাজ করছেন ফেনী-চট্টগ্রাম-কুমিল্লায় বন্যার্তদের জন্য।

২৪ ও ২৫শে আগস্ট মাহি ২০ সদস্যের দল নিয়ে ফেনীতে অবস্থান করেন। সেখানে সাধ্যমতো দুটি বোটের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণ ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। ২৫শে আগস্ট বিকাল নাগাদ ত্রাণ শেষ হলে ২৬শে আগস্ট ফিরে আসেন ঢাকায়।

গতকাল ত্রাণসামগ্রী ও অর্থ নিয়ে ছুটে গেছেন কুমিল্লায়। শুধু নিজেরাই এই ত্রাণ তহবিল তৈরি করছেন তা নয়, পাশাপাশি অন্যদের কাছ থেকেও খাবার ও অর্থ সহায়তা সংগ্রহের চেষ্টা করছেন মাহি ও তার দল।

আরও পড়ুন: যৌন হেনস্থার অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ শ্রীলেখা মিত্র

মাহি বলেন, ‘দেশের এই ক্রান্তিকালে কারোরই ঘরে বসে থাকা উচিত নয়। যার যেটুকু সামর্থ্য আছে সেটা নিয়েই বন্যার্তদের পাশে থাকা উচিত। আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে নিজের মতো চেষ্টা করে যাচ্ছি। নিজেরা অনেক কিছু সংগ্রহ করেছি। আবার অনেকেই আছেন যারা খাবার-ওষুধ-পোশাক কিংবা অর্থ ডোনেট করতে চাইছেন, কিন্তু দুর্গত এলাকায় পৌঁছাতে পারছেন না, তাদের কাছ থেকেও আমরা সেসব সংগ্রহ করে পৌঁছানোর চেষ্টা করছি।’

মাহি জানান, এবার চাঁদপুরের দিকে মনযোগী তারা। এখন ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে।

এসি/কেবি

বন্যার্ত অভিনেত্রী মাহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250