বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

অস্ত্র উদ্ধারে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। থানা থেকে পুলিশের লুণ্ঠিত হওয়া অস্ত্র-গোলাবারুদ যারা এখনও জমা দেয়নি এই অভিযান পরিচালনার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) রাত ১২টার পর থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্রে গণমাধ্যমে আসা খবরে জানা গেছে, পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, বৈধ কিন্তু জমা দেওয়া হয়নি- এমন অস্ত্র জব্দ এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ এর কারবারি ও ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে গণ-আন্দোলনে রূপ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অবৈধ অস্ত্র প্রদর্শনী ও নির্বিচারে গুলি বর্ষণ করেছে  এসব সহ  অস্ত্র মামলার আসামিদের ধরা হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে বিলাসবহুল গাড়িটি ফেলে গেলো কে?

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড ও র‌্যাব।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতর সূত্র্রে জানা গেছে, অস্ত্র জমা দেওয়া সংক্রান্ত জারিকৃত নির্দেশনার মধ্যে বিভিন্ন থানা থেকে লুটপাট করা অস্ত্র যেমন রয়েছে, তেমনি রয়েছে বৈধ অস্ত্রও। গত ১৫ বছরে বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার। মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) ছিল জমা দেওয়ার শেষ দিন।

এসি/কেবি

অস্ত্র উদ্ধার যৌথ বাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250