বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি

সরকার পতন ও দ্বাদশ সংসদ নির্বাচন বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ৫ দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং সীমান্তে নিহত বাংলাদেশিদের স্মরণে এক দিনের দোয়া মাহফিলের কর্মসূচি রয়েছে।

রবিবার (১১ই ফেব্রুয়ারি) বিকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি জানান, ১৩ ও ১৪ই ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। এ ছাড়া ১৭ই ফেব্রুয়ারি সব জেলা শহরে এবং ১৮ ও ১৯ই ফেব্রুয়ারি দেশের সব উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে একই কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন: কারামুক্ত হলেন বিএনপি নেতা আমিনুল

তিনি আরও বলেন, ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় শহীদ বাংলাদেশিদের স্মরণে আগামী ১৬ই ফেব্রুয়ারি বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা করা হবে।

এসকে/ 

বিএনপি নতুন কর্মসূচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250