শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

পার্বত্য চট্টগ্রাম ফিলিস্তিনের গাজা উপত্যকা: বজলুর রশীদ ফিরোজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫০ পূর্বাহ্ন, ১লা অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর দেওয়া বক্তব্যে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিধ্বনি শোনা যাচ্ছে।

মঙ্গলবার (৩০শে সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বজলুর রশীদ ফিরোজ। ‘খাগড়াছড়িতে ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাহাড়ি আদিবাসীদের অধিকার হরণ, বিচারহীনতা বন্ধ ও পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার উদ্যোগ গ্রহণের দাবিতে’ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন।

বাসদের সাধারণ সম্পাদক দাবি করেন, পার্বত্য চট্টগ্রামে স্বাধীনতার পর থেকে একটি বিধ্বংসী জাতি নিধনপ্রক্রিয়া চলমান। স্বাধীনতা–পরবর্তী প্রতিটি সরকার এই নিধনের জন্য দায়ী। তিনি পার্বত্য চট্টগ্রামকে আরেকটি ফিলিস্তিনের গাজা উপত্যকার সঙ্গে তুলনা করেন। পাশাপাশি সাম্প্রতিক ধর্ষণের ঘটনা ও প্রতিবাদকারীদের ওপর হওয়া হামলার বিষয়ে একটি উচ্চতর কমিটি গঠন করে তদন্ত করার দাবি জানান।

বজলুর রশীদ ফিরোজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250