সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

‘ওসমান হাদি, দেখে যাও—লক্ষ লক্ষ জনতা তোমার জন্য পাগল’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৮ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ শনিবার (২০শে ডিসেম্বর) লাখো মানুষের অংশগ্রহণে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় ইমামতি করেন ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজার আগে উপস্থিত সবার উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও—এই লক্ষ লক্ষ তৌহিদি জনতা তোমার জন্য পাগল। তুমি আজ নেই, আমাদের পাগল বানিয়ে দিয়ে গেছ।’

নিজেদের পরিবারের অবস্থা বর্ণনা করতে গিয়ে হাদির বড় ভাই বলেন, ‘আজকে ওর সন্তানের মুখের দিকে তাকানো যায় না। আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছেন, বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। আমার ভাই-বোন সবাই পাগলপ্রায়। আমার ছয় ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিল হাদি। আজ ওর লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। ’

‘আপনাদের কাছে আমার বড় কোনো দাবি নেই, শুধু একটিই কথা—আজ সাত থেকে আট দিন হয়ে গেল, দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পর খুনিরা গুলি করে গেল। খুনিরা যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। বর্ডার পার হতে যেখানে পাঁচ-সাত ঘণ্টা সময় লাগে, তারা কীভাবে পালিয়ে গেল—এই প্রশ্ন আমি জাতির কাছে রেখে গেলাম।’

আবু বকর সিদ্দিক আরও বলেন, ‘আমার ভাই ওসমান হাদি শহীদি মৃত্যু কামনা করত। হয়তো আল্লাহ তায়ালা ওর সেই চাওয়া কবুল করে নিয়েছেন। কিন্তু আমি আপনাদের বলে রাখি, আমার ভাই উসমান হাদির খুনিদের বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে দেখতে পাই। আজ সাত দিন পার হলেও কিছুই করতে পারলাম না—এই দুঃখে কলিজা ফেটে যাচ্ছে।’

হাদি এবং তার স্ত্রী, আট মাস বয়সী সন্তানের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। তিনি বলেন, ‘আল্লাহ যেন আমার ভাই শহীদ শরিফ ওসমান হাদিকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে আরও দোয়া করছি, আমরা যারা বেঁচে আছি, তারা যেন ইমানের সঙ্গে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে পারি এবং তৌহিদের এই বাংলাদেশকে রক্ষা করতে পারি।’

শরিফ ওসমান হাদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250