শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

প্রশ্ন ফাঁসে চিকিৎসক হওয়াদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে কোয়ালিটি সম্পন্ন চিকিৎসক তৈরির লক্ষ্যে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। একইসঙ্গে প্রশ্ন ফাঁসে চিকিৎসক হওয়াদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শুক্রবার (৯ই ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা ভবনে মেডিকেল ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান ডা. সামন্ত লাল।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে মোট ১৯টি পরীক্ষা কেন্দ্র ও ৪৪টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে কেন্দ্র ঢাকায় ৫টি, আর ঢাকার বাইরে ১৪টি। এ ছাড়া ভেন্যু হিসেবে ঢাকায় ১৪টি আর ঢাকার বাইরে ৩০টিতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমি সারাদেশে পরীক্ষা কেন্দ্রগুলোতে টেলিফোনে কথা বলেছি। আমি খোঁজ নিয়েছি, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। 

মানে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আমি চিকিৎসক বানাবো সুন্দরভাবে। কোয়ানটিটি নয়, কোয়ালিটি সম্পন্ন ডাক্তার বানানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

এদিকে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা মানা হবে বলে জানিয়েছেন সামন্ত লাল সেন। একইসঙ্গে প্রশ্ন ফাঁসে চিকিৎসক হওয়াদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো রকম তাদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা, মোট পরীক্ষার্থী ১ লাখ ৪ হাজার ৩৭৪

এ বছর সারাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষার্থী মোট ১ লাখ ৪ হাজার ৩৭৪ পরীক্ষার্থী। সরকারি মেডিকেলের প্রতি আসনের বিপরীতে ১৯ জন, আর সরকারি মেডিকেলের আসন সংখ্যা ৫ হাজার ৩৮০ জন। আর সরকারি-বেসরকারি মেডিকেলে আসন প্রতি লড়ছেন ৯ জন শিক্ষার্থী। 

এসকে/ 

মেডিকেল ভর্তি পরীক্ষা স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250