বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

বাবা-মায়ের ঝগড়া বন্ধে থানায় হাজির শিশু!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

খুব সাধারণ বিষয় নিয়ে বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। ছয় বছরের শিশু সিয়ামের আকুতি-মিনতিও তাদের থামাতে পারে না। এমনকি তার চোখের সামনেই মাদকাসক্ত বাবা প্রায়ই তার মাকে মারধর করে।

এসব সহ্য করতে না পেরে অবশেষে থানায় হাজির হয় সিয়াম। খুঁজে বের করেন থানার অফিসার ইনচার্জকে (ওসি)। পুলিশ তাকে চেয়ারে বসিয়ে সব অভিযোগ শুনে। অতঃপর সিয়ামকে নিয়ে তার বাড়িতে যায়। ডেকে আনা হয় বাবা-মাকে। তাৎক্ষণিকভাবে তারা আর কখনও ঝগড়া না করার অঙ্গীকার করেন। এতে খুশি হয়ে সিয়াম পুলিশকে বেশ হাসিমুখে বিদায় দেয়।

ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার। প্রাতবাজার নামক এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে সিয়াম।

আরো পড়ুন: ঘোড়ার গাড়িতে চড়িয়ে মসজিদের ইমামকে রাজকীয় বিদায়

গত রোববার (২৮শে এপ্রিল) দুপুর ২টার দিকে সে সরাইল থানায় উপস্থিত হয়। সেখানে বসেই তার কথা শুনেন ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম।

শিশু সিয়াম তার বাবা-মায়ের প্রতি অভিযোগ আনার পাশাপাশি এই পরিস্থিতি থেকে পরিত্রাণ থেকে পুলিশের সহযোগিতা কামনা করেন। বিষয়টি সমাধানে এসআই জয়নাল আবেদীন, এএসআই সাইফুল ইসলাম তাৎক্ষণিকভাবে শিশুটিকে সঙ্গে নিয়ে তার বাড়িতে যান। 

ডেকে পাঠান তার বাবাকে। একই সঙ্গে বাড়িতে থাকা তার মাকেও থাকতে বলেন। পরে সিয়ামের উপস্থিতিতে বাবা-মাকে আর ঝগড়া না করার অঙ্গীকার করানো হয়।

ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম গণমাধ্যমকে জানান, দুপুরে হঠাৎ করেই শিশুটি এসে থানায় হাজির হয়। সে তার বাবা-মায়ের ঝগড়া নিয়ে অভিযোগ করে। তার কথা শুনে পুলিশ পাঠিয়ে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। সিয়ামের বাবা-মা জানিয়েছে তার আর কখনও ঝগড়া করবে না। এতে সিয়ামও বেশ খুশি।

এইচআ/ 

পুলিশ শিশু পারিবারিক কলহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250