বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

যে কারণে আবারও আলোচনায় রাশমিকা মান্দানা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা কখনও সিনেমা, কখনও আবার  বয়ফ্রেন্ডকে নিয়ে সংবাদের শিরোনাম হয়ে থাকেন। যা নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করেন। সম্প্রতি আবারও বিতর্কিত মন্তব্যের কারণে নেটিজেনদের কাছে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। 

হায়দরাবাদে ‘ছাবা’ সিনেমার এক প্রচার অনুষ্ঠানে গিয়ে রাশমিকা যা বলেছেন, তাতে তেলেবেগুনে জ্বলে উঠলেন তার ভক্ত-অনুরাগীরা। রাশমিকার বিতর্কিত মন্তব্যের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

হায়দরাবাদের ওই অনুষ্ঠানে রাশমিকাকে বলতে শোনা যায়, ‘আমি তো আদতে হায়দরাবাদেরই মেয়ে। কারও সাহায্য ছাড়া একাই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম এবং আশা করি আজ আমি তোমাদের পরিবারের একজন।’

আরও পড়ুন: সবচেয়ে বড় ইচ্ছের কথা জানালেন আশা ভোঁসলে

স্বাভাবিকভাবেই রাশমিকার এমন মন্তব্য শুনে হায়দরাবাদবাসীরা হাততালি দিয়ে প্রেক্ষাগৃহে অভিনেত্রীর প্রশংসা করেছেন। তবে সেই ক্যামেরাবন্দি ভাইরাল মুহূর্ত নজর এড়ায়নি তার কন্নড় ভক্তদের। কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। 

রাশমিকাকে কটাক্ষ করে এক নেটিজেনের মন্তব্য, ‘সিনেমার কাজের লোভে নিজের জন্মভূমিটাকেও বদলে দিলেন?’ আরেকজনের ভাষ্য, ‘কতটা স্বার্থবাদী হলে স্মার্ট ক্যারিয়ারের জন্য মানুষ নিজের জন্মস্থানটাকেও পালটে দেয়।’ রাশমিকা যদিও সংশ্লিষ্ট বিষয়ে কোনোরকম প্রতিক্রিয়া দেননি। 

এসি/ আই.কে.জে


রাশমিকা মান্দানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250