বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

৯৬ বর্গকিলোমিটার আয়তনের তেলের খনির সন্ধান পেলো কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

কুয়েত মধ্যপ্রাচ্যের একটি ছোট্ট দেশ। এ দেশটি স্টেট অফ কুয়েত নামেও পরিচিত। ৯টি দ্বীপ নিয়ে গঠিত দেশটি অন্যান্য আরব দেশের মতোই তেলের অর্থে ধনী। এবার কুয়েত আর একটি বড় জ্বালানি তেলের খনির সন্ধান পেয়েছে। দেশটির জ্বালানি তেলে অনুসন্ধান, উত্তোলন ও বিপননকারী সরকারি কোম্পানি কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের (কেপিসি) শেখ নাওয়াফ সৌদ নাসির রোববার (১৪ই জুলাই) এক ভিডিওবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক সেই ভিডিওবার্তায় শেখ নাওয়াফ বলেন, পারস্য উপসাগর অঞ্চলে কুয়েতের ফাইলাকা দ্বীপে পাওয়া গেছে এই খনির সন্ধান। প্রায় ৯৬ বর্গকিলোমিটার আয়তনের এ খনিটিতে অন্তত ৩২০ কোটি ব্যারেল (এক ব্যারেল=১৫৯ লিটার) তেল রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওবার্তায় তিনি আরও বলেন, বর্তমান খনিগুলো থেকে এক বছরে কুয়েত সর্বমোট যে পরিমাণ পেট্রোলিয়াম উৎপাদন তার তিনগুণেরও বেশি তেলের মজুত রয়েছে নতুন এই খনিটিতে।

আরো পড়ুন : ট্রাম্পের ওপর হামলা নিয়ে যা বললেন বাইডেন

পরে এক বিবৃতিতে কেপিসি জানিয়েছে, নতুন এই খনিটিতে ২১০ কোটি ব্যারেল পেট্রোলিয়াম এবং ৫ লাখ ১০ হাজার কোটি ঘনফুট জ্বালানি গ্যাস রয়েছে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। এই দুই জ্বালানি উপাদান মিলিয়ে খনিজ তেলের মোট পরিমাণ ধরা হয়েছে ৩২০ কোটি ব্যারেল।

প্রসঙ্গত, উপসাগরীয় অঞ্চলের তেলসমৃদ্ধ অপর দুই দেশ সৌদি আরব-সংযুক্ত আরব আমিরাত জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমাতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিলেও কুয়েতের অর্থনীতি এখনও সম্পূর্ণভাবে পেট্রোলিয়ামের ওপর নির্ভরশীল। ধারণা করা হয়, শতকরা হিসেবে বিশ্বের মোট তেলের মজুতের ৪ শতাংশ রয়েছে ১৭ হাজার ৮১৮ কিলোমিটার আয়তনের এই দেশটিতে।

জ্বালানি তেল উত্তোলন ও রপ্তানিকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের তথ্য অনুসারে, এই মুহূর্তে কুয়েত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেলের যোগানদাতা এবং প্রতি বছর দেশটি ১০৪ কোটি ব্যারেল তেল উত্তোলন করে।

সূত্র : রয়টার্স

এস/কেবি

কুয়েত তেলের খনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250