শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

নতুন গ্রহের সন্ধান, যেখানে পুরোটাই সমুদ্র!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৫ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৪

#

প্রতীকী ছবি

মহাকাশে নতুন গ্রহের খোঁজ পাওয়া এখন যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে এবার যে গ্রহের খোঁজ পাওয়া গেছে, তা অন্য গ্রহগুলোর চেয়ে কিছুটা আলাদা। এই গ্রহ পুরোটাই সমুদ্রে ভরা বলে মনে করা হচ্ছে। তবে এটি মানুষের বসবাসের যোগ্য কিনা—তা নিশ্চিত করতে পারেননি বিজ্ঞানীরা।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়ে এই গ্রহের অস্তিত্ব। বিজ্ঞানীরা বলছেন, গ্রহটি পৃথিবী থেকে ৭০ আলোকবর্ষ দূরে। এটি পৃথিবীর দ্বিগুণ।

আরো পড়ুন : হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করবেন যেভাবে

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়েছে গ্রহটির কয়েকটি বৈশিষ্ট্য। এতে জানা যায়, গ্রহটিতে মিথেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকতে পারে। এর পুরো ভূমিতেই সমুদ্র রয়েছে। দেখতে মনে হতে পারে ওয়াটারওয়ার্ল্ড। এতে হাইড্রোজেন গ্যাস বেশি থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলছেন, পানির এমন অস্তিত্ব থাকলেও গ্রহটিতে মানুষে থাকতে পারবে কিনা—তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেখানকার সমুদ্রের তাপমাত্রা ১০০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এরপরও সেখানে পানি থাকা অস্বাভাবিক কোনো ঘটনা নয়।   

এর আগে সম্প্রতি এমন একটি গ্রহ পাওয়ার দাবি করেন কানাডার একদল বিজ্ঞানী। তারা ওই গ্রহের নাম দেন টিওআই–২৭০ ডি। তবে তারা বলছেন, এই গ্রহে তাপমাত্রা ৪ হাজার ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

এস/  আই.কে.জে

সমুদ্র বসবাসযোগ্য গ্রহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250