বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

আমেরিকার ভিসা দুর্নীতির তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ১০ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ (ডিওএল) এইচ-১বি ভিসার সম্ভাব্য অপব্যবহার রোধে শুরু করেছে এক ব্যাপক তদন্ত অভিযান। ‘প্রজেক্ট ফায়ারওয়াল’ নামে পরিচিত এই উদ্যোগের আওতায় ইতিমধ্যেই ১৭৫টি তদন্ত শুরু হয়েছে। খবর সিএনএনের। 

এই অভিযান ইঙ্গিত দিচ্ছে, বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে কাজে পাঠানো কোম্পানিগুলোর ওপর যুক্তরাষ্ট্র এখন আরো কঠোরভাবে নজর রাখবে। যার মধ্যে ভারতীয় প্রযুক্তি ও আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে নজরদারিতে থাকবে।

তদন্তের মাধ্যমে অনেক উদ্বেগের বিষয় উঠে এসেছে। এর মধ্যে একটি হলো কিছু বিদেশি কর্মী, যারা উচ্চশিক্ষিত, তাদের বেতন কাজের বর্ণনায় উল্লেখ করা পরিমাণের চেয়ে অনেক কম দেওয়া হয়েছে।

এই সমস্যা ভিসাধারী এবং মার্কিন কর্মীদের উভয়ের বেতন কমিয়ে দিয়েছে এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য একই শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন আমেরিকান কর্মীদেরও কম বেতনে কাজ করতে বাধ্য করেছে।

তদন্তে দেখা গেছে, কিছু নিয়োগকর্তা এইচ-১বি ভিসাধারীকে চাকরি থেকে বরখাস্ত করলে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসকে জানাতেন না অথবা বরখাস্তের এবং এজেন্সিকে জানানোর ক্ষেত্রে অনেক দেরি করা হতো।

আরেকটি উদ্বেগের বিষয় ছিল লেবার কন্ডিশন অ্যাপ্লিকেশন (এলসিএ) নামে একটি ফর্ম, যা নিয়োগকর্তাদের এইচ-১ বি, এইচ-১ বি ১ এবং ই-৩ ভিসা প্রগ্রামে বিদেশি কর্মী নিয়োগ করার আগে লেবার ডিপার্টমেন্টে জমা দিতে হয়।

রিপোর্টে বলা হয়েছে, এলসিএ ফাইল করার সময় নিয়োগকর্তাদের অবশ্যই আমেরিকান কর্মীদের জানাতে হবে যে তারা বিদেশি কর্মী নিয়োগ দিতে চলেছে।

জে.এস/

যুক্তরাষ্ট্র মার্কিন ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250