বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

এবার হজের খরচ কমে যাবে : ধর্ম উপদেষ্টা

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

৩০শে অক্টোবর হজের প্যাকেজ ঘোষণা করা হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এবার হজের খরচ কমে যাবে। প্যাকেজের মূল্য কমানো হবে। 

সোমবার (২৮শে অক্টোবর) বিকেলে দিনাজপুরের হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া আনওয়ারুল উলুম মাদরাসা মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ওলামা কেরামের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা। 

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর যে অর্থনীতি পেয়েছি, এই অর্থনীতি নামের ঘরের দরজা খোলা, সিন্দুকের তালা নেই। বিভিন্ন দেশ থেকে ৩০ মিলিয়ন ডলারের সার আমদানি করা হচ্ছে কিন্তু এই টাকা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

এসময় বাংলাহিলি আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া আনওয়ারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা শামছুল হুদা খানসহ স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মী ও বিভিন্ন মাদরাসার শিক্ষক-ছাত্ররা উপস্থিত ছিলেন।

ওআ/কেবি

হজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250