বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

জামালপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বৃষ্টি উপেক্ষা করে দর্শকের ঢল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২২ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফুটবল যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের আবেগের সঙ্গে মিশে আছে, জামালপুরে তা আরেকবার টের পাওয়া গেল। গতকাল সোমবার (১৫ই সেপ্টেম্বর) বিকেলে জামালপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হয়েছে, যেখানে হাজারো দর্শক ছিলেন।

বিকেলে হওয়া ম্যাচটি দেখতে বৃষ্টি উপেক্ষা করে দুপুরের পর থেকেই দলে দলে স্টেডিয়ামে আসেন স্থানীয় মানুষ। খেলা শুরুর অনেক আগেই পূর্ণ হয়ে যায় ১৫ হাজার দর্শকের ধারণক্ষমতার স্টেডিয়ামটি। শুধু তা–ই নয়, গ্যালারিতে জায়গা না হওয়ায় অসংখ্য দর্শক মাঠের ভেতরে ঢুকে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে খেলা দেখেন।

বিকেল চারটার দিকে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে জামালপুর পৌরসভা ও সরিষাবাড়ী উপজেলার মধ্যে। ৯০ মিনিটের এই খেলায় জামালপুর পৌরসভা ২-১ গোলে বিজয়ী হয়েছে।

জামালপুর পৌরসভার প্রশাসক এ কে এম আবদুল্লাহ-বিন-রশিদ বলেন, ‘অনেক দিন পর জেলা পর্যায়ের ফুটবল–উন্মাদনা দেখলাম। পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। গ্যালরিতে তিল ধারণের ঠাঁই ছিল না। এত মানুষ এর আগে কখনো এমন খেলায় দেখিনি। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ, ভালোবাসা আর ঐক্যের প্রতীক। মাঠের খেলোয়াড়েরা যেমন খেলার প্রাণ, তেমনি গ্যালারির দর্শকেরাই হলো সেই খেলার আত্মা। দর্শক ছাড়া ফুটবল খেলা কখনো পূর্ণতা পায় না।’

জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ্ মো. ওয়ারেছ আলী (মামুন) জানান, একসময় জামালপুর জেলার খেলোয়াড়েরা দেশ-বিদেশের মাঠে গিয়ে খেলতেন। জামালপুরের মানুষের প্রাণের খেলা এই ফুটবল। বিকেল হলেই ফুটবল মাঠ দর্শকে পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু সময়ের ব্যবধানে জামালপুরে ফুটবল ঝিমিয়ে পড়ে। জামালপুরে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম রয়েছে। কিন্তু খেলাধুলা না হওয়ায় সেটি কাশবন ও গোচারণভূমিতে রূপ নিয়েছিল। ৫ই আগস্টের পর সবকিছু আবারও নতুন করে শুরু করা হয়েছে। এখন পুরোদমে খেলাধুলা শুরু হয়েছে। জামালপুরের ঝিমিয়ে পড়া ফুটবলকে চাঙা করতে আরও খেলার আয়োজন করা হবে।

জে.এস/

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250