বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ঈশ্বরগঞ্জের মাঠে ফুটবলের স্বপ্ন বুনছেন যুব সাফজয়ী অধিনায়ক আসিফ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৩রা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ছুটি পেলে বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তার নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল প্রথমবারের মতো সাফ শিরোপা ঘরে তোলে। ফাইনালে নেপালকে হারিয়ে ইতিহাস গড়ে দলটি।

বয়স ভিত্তিক ফুটবলে জাতীয় দলের জার্সি গায়ে চাপালেও শিকড় ভুলে যাননি আসিফ। স্থানীয় সেই খেলার মাঠ আর ভবিষ্যতের ফুটবলপ্রেমী তরুণদের নিয়েই কাটে তার ছুটির ব্যস্ততা। নিজে উপস্থিত থেকে অনুশীলন করান উঠতি ফুটবলারদের। শেখান পাসিং, ড্রিবলিং, গোলের কৌশল—শৃঙ্খলা আর স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার মানসিকতা। গত বৃহস্পতিবার (৩১শে জুলাই) ঝুম বৃষ্টির মধ্যেও স্থানীয় খেলার মাঠে অনুশীলন করাতে দেখা যায় আসিফকে।

তার অনুশীলনে নিয়মিত ৪০ থেকে ৫০ জনের উপস্থিতি থাকলেও এদিন বৃষ্টির কারণে উপস্থিতির সংখ্যা কম ছিল। এ সময় কথা হলে আসিফ বলেন, ‘আমার ফুটবল খেলার শুরু এই মাঠ থেকেই। এই মাঠে খেলেই আমার বেড়ে ওঠা। আমি চাই, ঈশ্বরগঞ্জ থেকেও যেন জাতীয় দলে খেলোয়াড় উঠে আসে। তাই চেষ্টা করি এলাকার উদীয়মান ফুটবলারদের পাশে দাঁড়াতে। তাদের জন্য কিছু করতে পারলে সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি মনে হয়।’

জে.এস/

ফুটবল ময়মনসিংহ আশরাফুল হক আসিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250