বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

মুসলমানদের পবিত্র মাস রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির গবেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে আগামী ৩১শে জানুয়ারি শাবান মাস শুরু হতে পারে। এছাড়া আগামী ১লা মার্চ থেকে মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র মঙ্গলবার (২৮শে জানুয়ারি) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ তথ্য জানিয়েছে।

তাদের জ্যোতির্বিদ্যা হিসাব-নিকাশ অনুযায়ী ৩১শে জানুয়ারি শাবান মাসের প্রথম দিন হবে।

আমিরাত জ্যোতির্বিদ্যা কেন্দ্র শাবান মাস শুরু হওয়ার ব্যাপারে বলেছে, ২৯শে জানুয়ারি হিজরি সনের রজব মাসের ২৯তম দিন হবে। কিন্তু ওইদিন সূর্যাস্তের সময় বা আগে চাঁদ অস্ত যাবে। ফলে ওইদিন ইসলামিক বিশ্বে শাবান মাসের চাঁদ দেখা অসম্ভব হবে। এতে, এসব দেশে রজব মাসটি ৩০দিন পূর্ণ করবে এবং ৩১শে জানুয়ারি হবে শাবান মাসের  প্রথম দিন।

সংস্থাটি আরও জানিয়েছে, আগামী ৩০শে জানুয়ারি বৃহস্পতিবার সব মুসলিশ দেশ, দক্ষিণ ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকায় খালি চোখে চাঁদ দেখা যাবে। যার অর্থ হলো যেসব দেশে বৃহস্পতিবার ২৯ রজব হবে সেসব দেশেও ৩১শে জানুয়ারি শাবান মাস শুরু হবে। যার মধ্যে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, মরক্কো, ক্যামেরুন ও আলবেনিয়া।

ওআ/কেবি

রোজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250