শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

সরকারি হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

সরকারিভাবে ট্রেন ছাড়া সাধারণ হজ প্যাকেজে নিবন্ধনকারী হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার সময় খাবার বাবদ প্রয়োজনীয় অর্থ সঙ্গে নিতে হবে বলে নতুন নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

রোববার (৩রা মার্চ) নতুন এই নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ৭ই ডিসেম্বরের স্মারক মোতাবেক সরকারিভাবে ট্রেন সুবিধা ছাড়া সাধারণ হজ প্যাকেজে হজযাত্রী নিবন্ধন অপশন বাতিল করে। শুধু ট্রেনসহ সাধারণ প্যাকেজে নিবন্ধন কার্যক্রম চলমান রেখেছিল। ২০২৪ সনের হজে সরকারি মাধ্যমে যেসব হজযাত্রী ট্রেন ছাড়া সাধারণ হজ প্যাকেজে নিবন্ধন করেছেন তাদের অবশিষ্ট ৮ হাজার ৫৫০ টাকা ধর্ম মন্ত্রণালয় হতে খাবার বাবদ ফেরতযোগ্য ৩৫ হাজার টাকা হতে কর্তন করা হবে।

আরও পড়ুন: হজ-যাত্রীদের থাকার জন্য আবাসিক ভবনের অনুমতি

এ কারণে ২০২৪ সালের হজে সরকারিভাবে ট্রেন ছাড়া সাধারণ হজ প্যাকেজে নিবন্ধনকারী হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার সময় খাবার বাবদ প্রয়োজনীয় টাকা সঙ্গে নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ই জুন (১৪৪৫ হিজরি সনের ৯ই জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন হয়েছে।

এসকে/ আই.কে.জে/ 

হজযাত্রী ধর্ম মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250