মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

এখন তিনি ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি করেন, কাকে নিয়ে লিখলেন পরীমনি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২০ পূর্বাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র ও রাজনীতির মিলনক্ষেত্র আবারও আলোচনার ঝড় তুলল। কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে সরাসরি বিএনপির ব্যানারে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মাতাতে যান অপু বিশ্বাস। দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার পর হঠাৎ বিএনপির মঞ্চে হাজির হওয়া এই নায়িকা বিতর্কের জন্ম দিয়েছেন।

এবার বিষয়টি আরও চটকদার করলেন চিত্রনায়িকা পরীমনি। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদি কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা।’

যদিও স্ট্যাটাসটিতে পরীমনি নির্দিষ্টভাবে কারোর নাম লিখেননি। তবে নেটিজেনরা একমত- স্ট্যাটাসটিতে সরাসরি অপু বিশ্বাসকে ইঙ্গিত করেছেন পরীমনি।

উল্লেখ্য, অপু বিশ্বাস এক সময় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় নিয়মিত অংশগ্রহণ করতেন এবং সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়েও ছিলেন। আর এই হঠাৎ বিএনপির মঞ্চে উপস্থিতি, পাশাপাশি পরীমনি মন্তব্য, শোবিজ রাজনীতি ও ফ্যানদের মধ্যে নতুন বিতর্কের সূত্রপাত করেছে।

জে.এস/

পরীমনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250