বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

হাজিদের আবাসন নিবন্ধন আজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী বছরের জন্য হজের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে রোববার (৭ই জুলাই) থেকে মদিনায় হাজিদের জন্য আবাসন নিবন্ধন শুরু হবে।

শনিবার (৬ই জুলাই) স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

হাজিদের আবাসন সংক্রান্ত সৌদি কমিটি জানিয়েছে, রোববার থেকে মদিনায় আবাসনের অনুমতির জন্য আবেদন গ্রহণ করা শুরু হবে। আগামী বছর হজের প্রস্তুতির অংশ হিসেবে এই কার্যক্রম শুরু হয়েছে।

আরো পড়ুন: বিশ্বের দীর্ঘতম সাইকেল বানিয়ে গিনেস বুকে ৮ প্রকৌশলী

আবাসন সংক্রান্ত এই কমিটি জমির মালিক ও বিনিয়োগকারীদেরকে হাজিদের আবাসন সংক্রান্ত অনুমোদনের জন্য সকল শর্ত ও মানদণ্ড পূরণের জন্য আহ্বান জানিয়েছে। রেজিস্ট্রেশন চলাকালে সকল প্রক্রিয়া নিশ্চিত করার জন্য বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার তথা আরবি হিজরি ১৪৪৬ ক্যালেন্ডারের প্রথম দিন থেকে এসব প্রক্রিয়া শুরু হবে, যা রজব মাসের শেষ তারিখ পর্যন্ত চলবে। এ মাসটি আরবি ক্যালেন্ডারের অষ্টম মাস।

উল্লেখ্য, হাজিদের আরামদায়ক সেবা দেওয়ার জন্য প্রতিবছর নানা পদক্ষেপ নিয়ে থাকে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমে হজের প্রক্রিয়া যানজটমুক্ত রাখতে উড়ন্ত ট্যাক্সি চালু করেছে।

সূত্র: গালফ নিউজ

এইচআ/  

সৌদি আরব আবাসন নিবন্ধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250