শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমিন জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অভিনেত্রী জয়া আহসানকে চেনেন না এমন মানুষ নেই বললেই চলে। কারণ তিনি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়েছেন অভিনয়ের রোশনাই। পেয়েছেন যশ, খ্যাতি ও নানা স্বীকৃতি-পুরস্কার। অভিনয়ের বাইরে তিনি একজন ফ্যাশন আইকনও। নানা পণ্যের প্রচারণায় অংশ নেন এই তারকা। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে।

এবার এই অভিনেত্রী বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত জুয়েলারি ব্র্যান্ড আমিন জুয়েলার্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন। আজ তিনি আমিন জুয়েলার্সের ফ্ল্যাগশিপ স্টোরে এক বিশেষ ইভেন্টে উপস্থিত থাকবেন। সেখানে তিনি তার ব্যক্তিগত যাত্রা, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

বাংলাদেশের জুয়েলারি শিল্পে প্রায় ৫৯ বছর ধরে পথ চলছে আমিন জুয়েলার্স। ক্রেতাদের কাছে হয়ে উঠেছে অন্যতম বিশ্বস্ত নাম। যা তার সময়হীন ডিজাইন এবং উচ্চমানের কারিগরি দক্ষতার জন্য পরিচিত। জয়া আহসানের মতো একজন প্রখ্যাত তারকা ব্র্যান্ডটির সাথে যুক্ত হওয়ায় আমিন জুয়েলার্স নতুন এক অধ্যায় শুরু করছে বলে মনে করছে।

আরো পড়ুন : প্রাক্তনের ওপর প্রভার ক্ষোভ

প্রতিষ্ঠানটির ভাষ্য, জয়া আহসান তার অভিনয় দক্ষতা, ফ্যাশন সেন্স এবং ব্যক্তিত্ব দিয়ে সবার মন জয় করেছেন। তার স্টাইল ও সৌন্দর্যের মাধ্যমে আমিন জুয়েলার্সের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যাবেন তিনি।

এদিকে সর্বশেষ জয়া আহসানকে দেখা গেছে ‘বাগান বিলাস’ শিরোনামে মিউজিক ভিডিওতে। এতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিম। এটি মূলত প্রীতম ও এলিটারই গান। ভিডিও পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।

এস/ আই.কে.জে/   


জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250