রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ *** তারকারা কে কোথায় আছেন ঈদের ছুটিতে *** পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে *** গ্যাস-সংকটে রান্না বন্ধ, ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা *** নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান *** কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান *** ঈদে মুক্তি পেল ৫ সিনেমা, সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’ *** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

আপনারা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন কইরেন না: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ৫ই মে ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দেশের কিছু সংবাদমাধ্যমের উদ্দেশে বলেছেন, ‘আপনারা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন কইরেন না।’ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ‘ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা-নিপীড়ন’ শীর্ষক এক সেমিনারে তথ্য উপদেষ্টা এ কথা বলেন। 

আজ সোমবার (৫ই মে) সকালে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপির) সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।  

মাহফুজ আলম বলেন, ‘কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থান লেখে না। তারা লেখে জুলাই আন্দোলন। তারা বলেন, ক্ষমতার পটপরিবর্তনের পরবর্তী সরকার। এর মানে দাঁড়ায়, এখানে দুই হাজার মানুষ শহীদ হয়নি। একটা চক্রান্ত হয়েছিল, সেখানে হাসিনাকে উৎখাত করা হয়েছে। সংবাদমাধ্যম এটা করতে পারে না।’

এসব সংবাদমাধ্যম বন্ধ করা হয়নি উল্লেখ করে  তথ্য উপদেষ্টা বলেন, ‘আপনারা লেখেন, জনগণ আপনাদের দেখে নিবে। শহীদ ফ্যামিলিও আপনাদের দেখে নিবে। আপনাদের সাহস হয় কীভাবে? আপনাদের চোখের সামনে ঘটেছে সবকিছু। আপনারা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন কইরেন না।’

রাজনীতিকরণ সংবাদমাধ্যমের শত্রু এবং এটাই মূলত সংবাদকর্মীদের অধিকারহীনতার উৎস বলে মন্তব্য করেন মাহফুজ আলম।

এইচ.এস/

মাহফুজ আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250