রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

সিনেমা মুক্তির দ্বন্দ্বে বিশ্বাসী নন প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কলকাতা শহর জুড়ে দুর্গাপূজার আমেজ, তার মাঝেই গতকাল মঙ্গলবার (৩০শে সেপ্টেম্বর) অষ্টমীর দিনে দ্বিগুণ আনন্দে কাটালেন টালিউডের এভারগ্রিন নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কারণ, দুর্গাপূজার উৎসবের পাশাপাশি এ দিনই ছিল তার জন্মদিন।

সকালে কালো সুতার নকশা করা সাদা আঙরাখা পাঞ্জাবি ও ধুতিতে সেজে ধরা দেন তিনি। পূজার দিন শুরু করেন দেবীর পায়ে অঞ্জলি দিয়ে। পরে হাজরা পার্কের পূজামণ্ডপে গিয়ে পুষ্পাঞ্জলিতেও অংশ নেন। খবর এই সময় ও দ্য ওয়ালের।

সেখানে মজার ছলে প্রসেনজিৎ বলেন, 'বছরের সব দিন আমি ডায়েট মেনে চলি। কিন্তু দুর্গাপূজার এই তিন দিন কোনো ডায়েট মানি না।'

অভিনেতা আরও বলেন, ‘প্রতিবছর পূজার আগে-পরে আমার জন্মদিন হয়। তবে এই বছর যেহেতু জন্মদিন পড়েছে অষ্টমীতে, তাই আবেগটা আলাদা। আমি এমনিতেই আবেগপ্রবণ মানুষ, আজ আরও বেশি আবেগে ভরে আছি।’

এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে তার অভিনীত নতুন ছবি। একই সঙ্গে মুক্তি পেয়েছে আরও তিনটি ছবি। প্রসেনজিৎ এ বিষয়ে বলেন, 'ছবিমুক্তির দ্বন্দ্বে আমি বিশ্বাসী নই। দর্শকই শেষ কথা বলবে।'

দেবীর কাছে জন্মদিনে প্রার্থনা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, 'আমি ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠপুত্র। তাই সবার মঙ্গল চেয়েছি। এ বছর যে চারটি ছবি মুক্তি পেয়েছে, চারটিই যেন ভালো ব্যবসা করে-এটাই আমার কামনা।'

বাঙালিরা অন্য রাজ্যে গিয়ে যেভাবে আক্রান্ত হচ্ছেন এমন অবস্থায় বাঙালিদের এক হওয়ার আহ্বান জানান টালিউডের এই জ্যেষ্ঠপুত্র।

জে.এস/

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250