বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

রমজানের দ্বিতীয় জুমায় আল-আকসায় লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমায় আল-আকসা মসজিদে একসঙ্গে নামাজ পড়েছেন ১ লাখ ২০ হাজার মুসল্লি। শুক্রবার (২২শে মার্চ) ইসরায়েলের নিরাপত্তাবাহিনীর ব্যাপক বাধা সত্ত্বেও পবিত্র ভূমি জেরুজালেমের আল-আকসায় জড়ো হন এসব মুসল্লি।

আরো পড়ুন: গলফ কার্টে বসে ওমরাহ করার ব্যবস্থা চালু সৌদি আরবের

১ লাখ ২০ হাজার মুসল্লির নামাজ আদায়ের বিষয়টি নিশ্চিত করেছে জেরুজালেমের ইসলামিক প্রতিষ্ঠান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিভিন্ন জায়গায় চেকপয়েন্ট বসিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ইসরায়েল। এছাড়া ওল্ড সিটির উন্মুক্ত গেইটে লোহার ব্যারিকেড বসিয়েছে তারা।

এর আগে রমজানের প্রথম জুমায় আল-আকসায় ৮০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছিলেন। কিন্তু ওইদিন মসজিদটিতে শুধু ৫৫ বছরের উর্ধ্বের পুরুষ এবং ৫০ বছরের উর্ধ্বের নারীদের প্রবেশ করতে দেওয়া হয়। এছাড়া আগে থেকেই অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা দিয়েছিল ইসরায়েল।

ফলে বেশিরভাগ প্যালেস্টাইনি প্রথম জুমায় আল-আকসায় প্রবেশ করতে পারেননি।

উল্লেখ্য, ইসলামের তৃতীয় পবিত্র স্থান হলো আল-আকসা মসজিদ। 

সূত্র: আলজাজিরা

এইচআ/ আই.কে.জে/

আল-আকসা মসজিদ পবিত্র রমজান জুমা নামাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250