বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

গুগলে সার্চ করলেই হ্যাকারের নজরে, সতর্ক হোন আজই!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

গুগলে ইচ্ছেমতো যখন যা খুশি সার্চ করছেন। তবে গুগলে সার্চ করে বিপদে পড়তে পারেন। এমন কিছু শব্দ আছে যা সার্চ করলে আপনার জেল জরিমানা হতে পারে। আবার এমন কিছু বিষয় আছে যা সার্চ করলে হ্যাকারদের নজরে পড়ে যেতে পারেন।

যুক্তরাজ্যের সাইবার সিকিউরিটি সংস্থা এসওপিএইচওএস জানিয়েছে, গুগলে নির্দিষ্ট কিছু শব্দ রয়েছে, সেগুলো লিখে সার্চ করলেই, টার্গেট করে হ্যাকাররা। এমন ৬টি শব্দের একটি বাক্যের কথা জানিয়েছে। নেটিজেনদের সতর্ক করে বলেছে, এই শব্দগুলো লিখে সার্চ করলে সাইবার আক্রমণের ঝুঁকি রয়েছে।

বাক্যটি হলো- ‘আর বেঙ্গাল ক্যাটস লিগ্যাল ইন অস্ট্রেলিয়া?’ এই প্রশ্ন লিখে যারা সার্চ করেছেন, প্রায় প্রত্যেকের ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। মনে প্রশ্ন আসতেই পারে, এটা কীভাবে হলো, কেন হলো?

গুগলে কোনো প্রশ্ন সার্চ করলে কিছু লিঙ্ক আসে। বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক। তেমনই একটি টপ সার্চ রেজাল্ট লিঙ্কে ক্লিক করতেই হানা দিচ্ছে হ্যাকাররা। এসওপিএইচওএস বলছে, এগুলো আসলে বৈধ বিজ্ঞাপন বা লিঙ্কের আড়ালে থাকা ক্ষতিকর অ্যাডওয়্যার, যা বৈধ গুগল সার্চের মতোই মনে হয়।

আরো পড়ুন : রাতের আকাশে বছরের শেষ সুপারমুন, আবার যেদিন দেখা যাবে

বিশেষজ্ঞরা বলছেন, ‘বেঙ্গাল ক্যাট’ লিখে সার্চ করার আগে সাবধান। ইউজাররা সাইবার হামলার মুখে পড়তে পারেন। ব্যক্তিগত তথ্য অনলাইনে চুরি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তেমনই ‘অস্ট্রেলিয়া’। যাদের সার্চে ‘অস্ট্রেলিয়া’ শব্দটি রয়েছে তারাও সাইবার হামলার শিকার হচ্ছেন।

এভাবে গ্রাহকের ব্যক্তিগত এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চুরি করার জন্য একটি প্রোগ্রাম তৈরি করেছে হ্যাকাররা। এর নাম ‘গোটলোডার’। সার্চ রেজাল্টের উপরের দিকের কোনো লিঙ্কেই এই প্রোগ্রাম করা থাকে। দেখতে সাধারণ এবং বৈধ লিঙ্কের মতো। কিন্তু ক্লিক করলেই সর্বনাশ। এমনকি এই ইউজারের অ্যাকাউন্ট লক করে দেওয়ার ক্ষমতাও রয়েছে এই প্রোগ্রামের।

এই প্রোগ্রাম এসইও পয়জনিং নামে পরিচিত একটি কৌশলের মাধ্যমে কাজ করে। সাইবার জালিয়াতরা সাধারণ এবং স্বাভাবিক গুগল রেজাল্টে নজরদারি চালানোর জন্য এই প্রোগ্রাম ব্যবহার করছে। যে সব ইউজার এসইও পয়জনিং-এর শিকার হয়েছেন বলে মনে করছেন, তাদের দ্রুত পাসওয়ার্ড বদলে ফেলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

এস/  আই.কে.জে




গুগল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250