বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

এখন থেকে যেকোনো ভিসা নিয়ে ওমরাহ পালন করা যাবে: সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫১ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এখন সব ধরনের ভিসাধারীরা ওমরাহ পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সৌদি প্রেস এজেন্সির বরাতে গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়েছে, ওমরাহর প্রক্রিয়া সহজ করতে এবং হজ ও ওমরাহতে সেবার পরিসর আরও বাড়ানোর চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য পূরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, এর আওতায় রয়েছে ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, ওয়ার্ক ভিসাসহ অন্যান্য সব ভিসা।

মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বজুড়ে মুসলিমদের সহজে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের সুযোগ করে দিতে এই উদ্যোগ নিয়েছে সরকার।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরাহ পালন সহজ করতে নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ওমরাহ পালনের সুযোগ পাবেন।

প্যাকেজ নির্বাচন করা থেকে শুরু করে ইলেকট্রনিকভাবে পারমিট সংগ্রহ পর্যন্ত এই প্ল্যাটফর্মের মাধ্যমে করা যাবে। পাশাপাশি এই সমন্বিত প্ল্যাটফর্মের সাহায্যে যাত্রীরা সহজে সময় নির্ধারণ করে বিভিন্ন সেবা বেছে নিতে পারবেন।

মন্ত্রণালয় বলেছে, বিশ্বের মুসলিমরা যাতে নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশে ওমরাহ পালন করতে পারেন এবং মানসম্মত সেবার মাধ্যমে তাদের ওমরাহর অভিজ্ঞতা যেন আরও সমৃদ্ধ হয়, সে লক্ষ্যে পবিত্র দুই মসজিদের খাদেম ও ক্রাউন প্রিন্সের এই আন্তরিক প্রচেষ্টা।

সৌদি আরব ওমরাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250